ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজে ১১ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের অনুমোদিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা সন্তান জন্মের তিন দিনেই সড়কে প্রাণ গেল মার, আইসিইউতে নবজাতক ভূরুঙ্গামারীতে বেতনের দাবিতে মাদ্রাসা সুপার অবরুদ্ধ নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি: প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মা চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: শোকের ছায়া এলাকায় ম্যান সিটির শাস্তির খবরে হালান্ডকে নিয়ে বাড়ছে জল্পনা ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ: আবেদন করবেন যেভাবে

পরশুরামে অভিযুক্ত সন্ত্রাসীদের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ০৭:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

পরশুরামে অভিযুক্ত সন্ত্রাসীদের হামলায় আহত পুলিশ সদস্য।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরশুরামে অভিযুক্ত সন্ত্রাসীদের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত

পরশুরামে অভিযুক্ত সন্ত্রাসীদের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত।
ফেনীর পরশুরামে স্থানীয় এক নারীকে উত্ত্যক্ত ও মারধর করার অভিযোগের তদন্ত করতে গিয়ে আসামিদের হামলায় এক উপ পরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের গুনাগাজি বাড়িতে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জৈনেক শেফালী আক্তারকে উত্ত্যক্ত ও মারধর করায় কোলাপাড়া গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনের দুই ছেলে ফয়সাল ও রাজিবের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলাকারী দুজনে উপজেলা যুবদলের সদস্য বলে জানা যায়।

পড়ুন>>নাগেশ্বরীতে একসাথে ৪জন দেহব্যবসায়ী স্থানীয়দের হাতে আটক

পরশুরাম থানার এসআই মুন্না শুক্রবার সকালে দুই কনস্টেবলকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত ও জিজ্ঞাসাবাদ করেন। এ সময়ে উভয় পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা দিলে পুলিশ দুই পক্ষের মধ্যে মীমাংসা করে দেন। এসময় ফারুক হোসেন ও তার দুই ছেলে ফয়সাল ও রাজিব ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় পরশুরাম থানার এসআই মুন্না কনস্টেবল রুহুল আমিন এবং নাজমুল আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত রেজাউল করিম বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষের ঘটনা শুনে মীমাংসার চেষ্টা করেন এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে আবারো উত্তেজনা দেখা দিলে পুলিশ মীমাংসা করে দেন এ সময় এক পক্ষ পুলিশের উপর অতর্কিতভাবে হামলা করে।

পরশুরাম থানার উপ পরিদর্শক (এসআই) মুন্না বলেন, “শেফালী আক্তারকে উত্তক্ত করায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা যায় ঘটনার প্রাথমিক তদন্ত শেষে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিয়ে চলে আসার সময় ফারুক হোসেন ও তার দুই ছেলে রাজিব ও ইমাম হোসেন ফয়সাল ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে অতর্কিতভাবে হামলা করে এতে আমি সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে”।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হাকিম বলেন শেফালী আক্তার নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে আবারো উত্তেজনা দেখা দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার সময় ফারুক ও তার ছেলেদের হামলায় পুলিশের এসআই সহ ২ কনস্টেবল গুরুতর আহত হয়েছে।

পড়ুন>> পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেপ্তার

স্থানীয়রা পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রশ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হামলাকারিদের গ্রেফতারের পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরশুরামে অভিযুক্ত সন্ত্রাসীদের হামলায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত

আপডেট সময় : ০৭:০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫