পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৪৫১৮ বার পড়া হয়েছে
পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেপ্তার
পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেপ্তার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওরাপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রুমন বলেন, অভিযোগের ভিত্তিতে ড. এরশাদ হালিমকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে ঢাবির প্রক্টর, সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত আছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
পড়ুন>> কুড়িগ্রামে পিতা সন্তানের মাত্র দেড় বছরের বড়!
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রসায়ন বিভাগের কয়েক শিক্ষার্থী ড. এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ করেন। পাশাপাশি রসায়ন বিভাগের শিক্ষার্থী এ কে এম সুমন নিজের ফেসবুক পোস্টে পরিচয় গোপন রেখে দুই অভিযুক্ত শিক্ষার্থীর বর্ণনা তুলে ধরেন।
অভিযোগে বলা হয়, অধ্যাপক এরশাদ হালিম বিভিন্ন অজুহাতে ছাত্রদের নিজ রুমে ডেকে নিয়ে আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করতেন এবং শারীরিক স্পর্শ দাবি করাসহ অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন। শিক্ষার্থীদের প্রতি জোরপূর্বক স্পর্শ এবং যৌন হয়রানির অভিযোগও তোলা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























