ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০১:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল

বাংলাদেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা ও কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই।”

রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পড়ুন>>সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি

মির্জা ফখরুল বলেন, “রুল অব ল (Rule of Law) ও জাস্টিস (Justice)—এই দুটি বিষয় আমাদের সব সময় ধারণ করতে হবে। রাষ্ট্র ও সমাজে যদি আইনের শাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করা যায়, তবে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক বছরে আমরা এসব মৌলিক মূল্যবোধ থেকে বঞ্চিত হয়েছি।”

তিনি বলেন, একটি স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে এবং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে দক্ষ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলতে পারলে রাষ্ট্র পরিচালনায় গতি ও সুশাসন নিশ্চিত হবে।

বিএনপির মহাসচিব আরও বলেন, সংসদের স্থায়ী কমিটিগুলোকে কার্যকর ও শক্তিশালী করা গেলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও সুসংহত হবে এবং দেশের গণতন্ত্র একটি টেকসই ভিত্তির ওপর দাঁড়াবে।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

বক্তব্যের শেষপ্রান্তে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব পুরো ঠাকুরগাঁওকে একটি উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার। পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ হয়েছে, মেডিকেল কলেজও হয়ে গেছে। শহরের চারদিক দিয়ে রিং রোড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সেইসাথে একটি কালচারাল কমপ্লেক্সও হবে।

আমরা ঠাকুরগাঁও শহরের একটি মাস্টারপ্ল্যান করতে চাই। আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কোট চত্বরে চিফ জুডিশিয়াল ভবন (সিজেএম) ভবন স্থাপনের দাবি জানান প্রেক্ষিতে মন্ত্রী বলেন, আপনাদের দাবি আমারও দাবি, আমি বিষয়টি গুরুত্বের সাথে দেখবো।

পড়ুন>> ইউএনওর অবহেলায় ফেরত গেল টিসিবির চাল; খাদ্যগুদামে আটকা বানভাসীদের চাল

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ জামাল হোসেন, পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বদিউর জামান বাদল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনতাজুল হক, অ্যাডভোকেট সারওয়ার হোসেন, অ্যাডভোকেট তোজাম্মেল হক মুনজু এবং অ্যাডভোকেট মগদুল সাব্বির মৃদুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক,জেলা পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ফরিদ।

৮

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬