নীলফামারীতে বিএনপির মঞ্চ দখলের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে বিএনপির মঞ্চ দখলের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ ১ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাপঞ্জি কাউনিয়ায় ১৫০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভূরুঙ্গামারীতে দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন ৩১ জুলাই ২০২৬; আজকের রাশিফল:কেমন কাটবে আপনার আজকের দিনটি সক্রিয় মৌসুমি বায়ু, আজও দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ৩১ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে ভ্রাম‍্যমান আদালতে মাদকসেবী যুবককে ১মাসের কারাদন্ড দৌলতপুরে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ

নীলফামারীতে বিএনপির মঞ্চ দখলের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
নীলফামারীতে বিএনপির মঞ্চ দখলের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

নীলফামারীতে বিএনপির মঞ্চ দখলের অভিযোগ   ছাত্রলীগ বিরুদ্ধে।

নীলফামারীতে ১০ দফা দাবিতে বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির মঞ্চ দখলে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলা পৌর সুপার মার্কেটের সামনে বিএনপি-জায়ামাত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

একই স্থানের বিপরীত পাশে পদযাত্রার মঞ্চ তৈরি করে বিএনপি। দুই দলের এমন পাল্টা কর্মসূচি ঘিরে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়।

দুই দলের একই স্থানে কর্মসূচি ঘিরে সকাল থেকে পৌর সুপার মার্কেট এলাকার অবস্থা ছিল থমথমে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মসূচিকে সফল করতে শহরের বড় বাজার থেকে শান্তিপূর্ণভাবে বিএনপির নেতাকর্মীরা একটি র‌্যালি বের করলে সেখানেই পুলিশি বাধার মুখে পড়ে।

পরে সেখান থেকে র‌্যালিটি ছত্রভঙ্গ হয়ে সমাবেশে মিলিত হয়। পরে দুপুর ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে আসে। তারা বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দিয়ে মঞ্চ দখল করে স্লোগান দিতে থাকেন।

জেলা বিএনপির সভাপতি আ ক ম আলমগীর সরকার ঢাকা পোস্টকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম।

হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালিয়ে মঞ্চ দখল করে আনন্দ-উল্লাস করে। এছাড়াও আমাদের কর্মসূচির ব্যানার ছিঁড়ে অর্ধশত নেতাকর্মীকে আহত করে।

এ সময় পুলিশ নীরবে দাঁড়িয়ে ছিল। তারা শুধু বিএনপিকে বাঁধা দিতে পারে, কিন্তু আওয়ামী লীগকে পারে না। এ ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক বলেন, তারা আমাদের কর্মসূচির সময় এসে দেশবিরোধী স্লোগান দেয় এবং দেশরত্ন শেখ হাসিনাকে গালিগালাজ করে।

এতে বাধা দেই মাত্র। আর কিছুই না এখানে। তাদের কোনো কিছু ভাঙচুর হয়নি, সব আছে সেখানে। আমাদের কর্মসূচি শেষে চাইলে তারা তাদের অনুষ্ঠান করতে পারে।

জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল শাহ আপেল বলেন, আমরা ছাত্রলীগ শান্তি চাই। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। কিন্তু কর্মসূচির নামে তারা দেশবিরোধী স্লোগান দিচ্ছিল ও প্রধানমন্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করছিল।

আমরা তাদের ওপর হামলা করিনি, তাদের সরিয়ে দিয়েছি। যাতে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, দুই দলের কর্মসূচিকে ঘিরে আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Please Share This Post in Your Social Media

3 responses to “নীলফামারীতে বিএনপির মঞ্চ দখলের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে”

  1. […] আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত নীলফামারীতে বিএনপির মঞ্চ দখলের অভিযো… সরিষাবাড়ীতে প্রাণী সম্পদ […]

  2. […] আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত নীলফামারীতে বিএনপির মঞ্চ দখলের অভিযো… প্রচ্ছদ আমার দেশ, রংপুর […]

  3. […] বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সাথে লন্ডনে সাক্ষাৎ করতে আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, পড়ুন>>নীলফামারীতে বিএনপির মঞ্চ দখলের অভিযো… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!