নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
- আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭২ রানের জবাবে খেলতে নেমে ২৪৫ রানেই থেমেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। দিনের শুরুতে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে মাঠে নেমে সফরকারীরা বেশ স্বাচ্ছন্দ্যেই এগোচ্ছিল। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়েই তারা রান যোগ করে ৭৯। তবে মধ্যাহ্ন বিরতির পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে স্বাগতিকদের হাতে। নাঈম হাসানের স্পিন জাদুতে মাত্র ১১ রানের ব্যবধানে সফরকারীরা তাদের শেষ ৪ উইকেট হারিয়ে ফেলে।
ফলে বাংলাদেশ প্রথম ইনিংস শেষে ২৭ রানের গুরুত্বপূর্ণ লিড পায়। ২ উইকেটে ৭৯ রান যোগ করে মধ্যাহ্নবিরতিতে গিয়েছিল তারা। তবে মধ্যাহ্নবিরতির পর খেলার লাগাম টেনে ধরে বাংলাদেশ।
পড়ুন>>মিরসরাইয়ে মৃতদের টাকা আত্মসাৎ, সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
দিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে মেহেদী হাসান মিরাজের জন্য। এদিন ৪ উইকেট শিকার করে টেস্ট ক্রিকেটে নিজের ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এখন তার মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৫২-তে। বলের হিসাবে বাংলাদেশের স্পিনারদের মধ্যে তিনিই সবচেয়ে দ্রুততম সময়ে ৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন।
যদিও প্রথম সেশনে রস্টন চেজের একটি ক্যাচ সিলি পয়েন্টে মিস করেছিলেন মুমিনুল হক, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। ফিফটির পরেই স্লিপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এই ৪ উইকেট নেয়ার পথে টেস্টে ৫০ উইকেট পূর্ণ হয়েছে তার।
ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি তুলে নেওয়া ত্যাগনারায়ন চন্দরপল ৫৬ রান করে শরিফুলের শিকার হন। এরপর ষষ্ঠ উইকেটে রস্টন চেজ ও জাস্টিন গ্রিভস ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন। কিন্তু গ্রিভস ফিফটি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে নাঈম হাসানের এলবিডব্লিউর শিকার হলে সেই প্রতিরোধ ভেঙে যায়। দ্বিতীয় সেশনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিছু আক্রমণাত্মক বাউন্ডারি হাঁকালেও, জশিয়া বিশপকে ফিরিয়ে ম্যাচে পুনরায় প্রভাব বিস্তার করেন মিরাজ।
পড়ুন>>ই-জোন এইচ আর এম-এ ১১৬৯ পদে চুক্তিভিত্তিক নিয়োগ
দ্বিতীয় সেশনের শুরুটাও ইতিবাচক ছিল ওয়েস্ট ইন্ডিজের।সেশনের প্রথম ১৪ বলে তার চার মেরেছিল ৪টি। ক্যাচটা তেমন সহজ না থাকলেও অসম্ভবও ছিল না।
শেষ দিকে নাঈম হাসান বাকি তিনটি উইকেট তুলে নিয়ে সফরকারীদের ইনিংসের সমাপ্তি ঘটান। তিনি একই ওভারে শামার জোসেফ ও জোমেল ওয়ারিক্যানকে বিদায় করেন; যেখানে শর্ট বলে লিটন দাসের হাতে ধরা পড়েন জোসেফ এবং এলবিডব্লিউ হন ওয়ারিক্যান। শেষ ব্যাটার জেইডন সিলসকেও নাঈম মিরাজের ক্যাচে পরিণত করলে ২৪৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনও শুরুটা ভালো হয়েছিল সফরকারীদের।























