নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা মহানগর প্রতিনিধি
প্রকাশিত :
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
দ্বিপক্ষীয় আলোচনা ও সম্পর্কের উন্নয়ন
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতি ব্যক্ত করেন।
উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করে বাণিজ্য, বিনিয়োগ ও কূটনীতির মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছেন।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
Leave a Reply