ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আশুলিয়ায় ট্রাকচাপায় স্ত্রীর সামনে প্রাণ গেল স্বামীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় ট্রাকচাপায় ইমান আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক চালককে আটক করেছে পুলিশ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশুলিয়ায় কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগতির বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় মো. ইমান আলী (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে জামগড়া চৌরাস্তা এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ইমান আলীর বাড়ি আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এবং তার বাবার নাম মৃত বিনাত আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ইমান আলী তার স্ত্রীর সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় স্ত্রী নিরাপদে পার হতে পারলেও ইমান আলী পেছনে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে একটি বেপরোয়া গতির বালুভর্তি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক রাশেদুজ্জামান জানান, পুলিশ ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো- ট- ১৭- ০৪৮০) জব্দ করেছে। সেই সঙ্গে ট্রাকচালক ইব্রাহিমকে (২৪) আটক করা হয়েছে। বর্তমানে এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আশুলিয়ায় ট্রাকচাপায় স্ত্রীর সামনে প্রাণ গেল স্বামীর

আপডেট সময় : ০৪:২১:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬