রিকশাচালক সেজেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ
- আপডেট সময় : ০৩:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
রিকশাচালক সেজেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ
রাজধানীর সড়কে অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে তিনি দাবি করেন, আওয়ামী লীগের পতনের পর দলটির অনেক নেতাকর্মী এখন রিকশাচালক হিসেবে আত্মগোপন করে শহরে ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে সরকার কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। এ ব্যাপারে যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে। এসর অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিত।’।
জাতীয় নির্বাচনে ছয়টি আসন পাওয়া দলগুলোর নেতাদের বক্তব্যের সমালোচনা করে চিফ হুইপ বলেন, ৫ আগস্টের পর থেকে তারা অত্যন্ত অশ্লীল ভাষায় কথা বলছেন, যা কাম্য নয়। তিনি অবিলম্বে এসব ভাষা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
পড়ুন>>বাংলাদেশে প্রথম সফরেই প্রতারণার শিকার জার্মান পর্যটক
এ সময় তিনি সরকার গঠনের মাত্র পাঁচ-ছয় মাসের মাথায় বিরোধী দলের লংমার্চের কঠোর সমালোচনা করেন। নূরুল ইসলাম মনির ভাষ্যমতে, দেশ যতবার সংকটে পড়েছে, বিএনপিই অর্থনীতি ও গণতন্ত্রকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষা করেছে। বর্তমান সরকারের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে তিনি দাবি করেন।
পড়ুন>>রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিক্রিয়া শুরুর অনুমতি মিলল
তিনি বলেন, ‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। সরকার গঠনের ৫-৬ মাসের মাথায় বিরোধী দলের লংমার্চের সমালোচনা করেন চিফ হুইপ।
বর্তমান বিদ্যুৎ ও গ্যাসসংকটের জন্য তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকারকে দায়ী করেন। চিফ হুইপ জানান, এই সংকট নিরসনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া গত দুই বছরে হামের টিকা না দেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার সেই অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























