ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপসাগরীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বে আপস নয়: কাতার আমির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আঞ্চলিক অস্থিরতা ও বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কাতার তার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংহতি এবং সংকট মোকাবিলার সামর্থ্য দৃঢ়ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। রাজধানী দোহায় মঙ্গলবার, ১৩ অক্টোবর কাতারের শূরা কাউন্সিলে দেওয়া এক ভাষণে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এমনটা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করার সুযোগ নেই।

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা প্রসঙ্গে আমির উল্লেখ করেন, গত কয়েক মাসের অস্থিতিশীলতা পুরো অঞ্চলকে এক অভূতপূর্ব পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। সংঘাতের এই সময়ে ইরান বেশ কয়েকবার কাতারে আক্রমণ চালিয়েছে। চলতি বছরের মার্চ মাসে বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদন কেন্দ্র ‘রাস লাফান’ স্থাপনায় হামলার বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে। তবে যুদ্ধের আগেই নেওয়া সুদূরপ্রসারী বিভিন্ন নীতির কারণে কাতার এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হয়েছে বলে তিনি দাবি করেন।

উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষাকে অবিচ্ছেদ্য আখ্যা দিয়ে আমির বলেন, সদস্যদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ, যেখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জ্বালানি ও বেসামরিক অবকাঠামো সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সংঘাতের ভয়াবহতার বিপরীতে কাতার যে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে, সেটিও ভাষণে স্পষ্ট করা হয়েছে। আমির শেখ তামিম যুদ্ধ বন্ধের পাশাপাশি আলোচনার মাধ্যমে সব ধরণের বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ফিলিস্তিনিদের অধিকারের প্রতি কাতারের অটল সমর্থনের বিষয়টিও তার বক্তব্যে গুরুত্ব পায়। মূলত কূটনৈতিক সংলাপের মাধ্যমেই দীর্ঘমেয়াদী সংকটের সমাধান সম্ভব বলে কাতার তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উপসাগরীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বে আপস নয়: কাতার আমির

আপডেট সময় : ০৪:৫৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬