নওগাঁর বদলগাছীতে সড়ক দুঘটনায় মুন্না হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু দুইজন আহত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বদলগাছী-ভান্ডারপুর সড়কের সেনপাড়া তিন মাথা মোড়ে পিকআপের সাথে ট্রলির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালসা গ্রামের হেলাল হোসেনের ছেলে ও আহতদের নাম এখনও জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক দিয়ে বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো ট্রলি। পথেই ভান্ডারপুরগামী একটি পিকআপের সাথে মুঅখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রলির হেলপার মুন্না নিহত হয়। আহত ট্রলিচালক ও অপর এক হেলপারকে উদ্ধার করে স্থানীয়রা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠিয়েছে৷। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
বদলগাছী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহাজান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Leave a Reply