নওগাঁর বদলগাছীতে সড়ক দুঘটনায় নিহত ১: আহত-২
- আপডেট সময় : ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে সড়ক দুঘটনায় নিহত ১: আহত-২
নওগাঁর বদলগাছীতে সড়ক দুঘটনায় মুন্না হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু দুইজন আহত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বদলগাছী-ভান্ডারপুর সড়কের সেনপাড়া তিন মাথা মোড়ে পিকআপের সাথে ট্রলির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালসা গ্রামের হেলাল হোসেনের ছেলে ও আহতদের নাম এখনও জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক দিয়ে বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো ট্রলি। পথেই ভান্ডারপুরগামী একটি পিকআপের সাথে মুঅখোমুখি সংঘর্ষ হয়।
পড়ুন>> নওগাঁর রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের শুধু গেইট আছে চলাচলের রাস্তা নেই
এতে ঘটনাস্থলেই ট্রলির হেলপার মুন্না নিহত হয়। আহত ট্রলিচালক ও অপর এক হেলপারকে উদ্ধার করে স্থানীয়রা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠিয়েছে৷। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
বদলগাছী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহাজান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























