ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ

নওগাঁর আত্রাইয়ে টেন্ডার ছাড়া ১ হাজার গাছ কেটে নেয়ার অভিযোগ

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ০৭:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে টেন্ডার ছাড়া ১ হাজার গাছ কেটে নেয়ার অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর আত্রাইয়ে রাস্তা নির্মানের সময় টেন্ডার ছাড়াই ১ হাজার গাছ কেটে নেয়ার অভিযোগ।

নওগাঁর আত্রাই উপজেলার ক্ষিদ্র কালিকাপুর-আন্ধারকোটা প্রায় অর্ধ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজের সময় এই রাস্তার দুই পাশে থাকা ছোটবড় ১ হাজার গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে।

এবিষয়ে প্রতিকার চেয়ে আন্ধারকোটা ও ক্ষিদ্র কালিকাপুর গ্রামবাসির পক্ষে জিল্লুর রহমান ও ফজলুল হক গত ২১ মার্চ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।

খোঁজ নিয়ে জানাগেছে, ক্ষিদ্র কালিকাপুর- আন্ধারকোটা এই রাস্তার সরকারিভাবে কোন একোয়ার নেই ।

নদীর ধারের এই রাস্তাটি মাটি কাটার জন্য সরকারিভাবে দেড় টন চাল ও ২ টন গম বরাদ্দ করা হয় বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদি হাসান।

গত মার্চ মাসে রাস্তাটি তে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়।

এ সময় টেন্ডার ছাড়াই রাস্তার দুই পাশে থাকা জমির মালিকদের লাগানো স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মিলন মেম্বারের লোকজন আম, কাঠাল, নিম, ইউকালিপটাসসহ বিভিন্ন প্রজাতির ছোটবড় প্রায় ১ হাজার গাছ কেটে নিয়ে যায়।

ক্ষিদ্র কালিকাপুর গ্রামের হাসান আলী বলেন, তার লাগানো প্রায়৩৫টি গাছ কেটে নিয়ে গেছে। কোন কথায় তারা শুনতে চায়নি।

আন্ধার কোটা গ্রামের আছির উদ্দিনের ৩০টি জলু হোসেনের ২০টি গাছ ও একইভাবে অনেকের শতশত গাছ কেটে নিয়ে গেছে চেয়ারম্যান মেম্বারের লোকেরা।

তারা এ বিষয়ে তদন্ত করে তাদের লাগানো গাছের দাম দেয়ার দাবি করেছেন।

এ বিষয়ে কালিকাপুর ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম বলেন,রাস্তায় মাটি কাটার স্বার্থে ২ গ্রামের বাসিন্দাদের সাথে আলোচনা করেই কিছু গাছ কাটতে হয়েছে।

যার সংখ্যা খুবই কম। এরপরও কাটা গাছের যে দাম তা গ্রামের মসজিদে দেয়া হবে।

এ প্রসংঙ্গে আত্রাই উপজেলা নিবার্হী অফিসার বলেন, গাছ কাটার অভিযোগের বিষয়টি সে সময় কেউ জানাননি। এরপর ও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁর আত্রাইয়ে টেন্ডার ছাড়া ১ হাজার গাছ কেটে নেয়ার অভিযোগ

আপডেট সময় : ০৭:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩