নওগাঁর আত্রাইয়ে টেন্ডার ছাড়া ১ হাজার গাছ কেটে নেয়ার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁর আত্রাইয়ে টেন্ডার ছাড়া ১ হাজার গাছ কেটে নেয়ার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

নওগাঁর আত্রাইয়ে টেন্ডার ছাড়া ১ হাজার গাছ কেটে নেয়ার অভিযোগ

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
নওগাঁর আত্রাইয়ে টেন্ডার ছাড়া ১ হাজার গাছ কেটে নেয়ার অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে রাস্তা নির্মানের সময় টেন্ডার ছাড়াই ১ হাজার গাছ কেটে নেয়ার অভিযোগ।

নওগাঁর আত্রাই উপজেলার ক্ষিদ্র কালিকাপুর-আন্ধারকোটা প্রায় অর্ধ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজের সময় এই রাস্তার দুই পাশে থাকা ছোটবড় ১ হাজার গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে।

এবিষয়ে প্রতিকার চেয়ে আন্ধারকোটা ও ক্ষিদ্র কালিকাপুর গ্রামবাসির পক্ষে জিল্লুর রহমান ও ফজলুল হক গত ২১ মার্চ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।

খোঁজ নিয়ে জানাগেছে, ক্ষিদ্র কালিকাপুর- আন্ধারকোটা এই রাস্তার সরকারিভাবে কোন একোয়ার নেই ।

নদীর ধারের এই রাস্তাটি মাটি কাটার জন্য সরকারিভাবে দেড় টন চাল ও ২ টন গম বরাদ্দ করা হয় বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদি হাসান।

গত মার্চ মাসে রাস্তাটি তে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়।

এ সময় টেন্ডার ছাড়াই রাস্তার দুই পাশে থাকা জমির মালিকদের লাগানো স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মিলন মেম্বারের লোকজন আম, কাঠাল, নিম, ইউকালিপটাসসহ বিভিন্ন প্রজাতির ছোটবড় প্রায় ১ হাজার গাছ কেটে নিয়ে যায়।

ক্ষিদ্র কালিকাপুর গ্রামের হাসান আলী বলেন, তার লাগানো প্রায়৩৫টি গাছ কেটে নিয়ে গেছে। কোন কথায় তারা শুনতে চায়নি।

 

 

আন্ধার কোটা গ্রামের আছির উদ্দিনের ৩০টি জলু হোসেনের ২০টি গাছ ও একইভাবে অনেকের শতশত গাছ কেটে নিয়ে গেছে চেয়ারম্যান মেম্বারের লোকেরা।

তারা এ বিষয়ে তদন্ত করে তাদের লাগানো গাছের দাম দেয়ার দাবি করেছেন।

এ বিষয়ে কালিকাপুর ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম বলেন,রাস্তায় মাটি কাটার স্বার্থে ২ গ্রামের বাসিন্দাদের সাথে আলোচনা করেই কিছু গাছ কাটতে হয়েছে।

যার সংখ্যা খুবই কম। এরপরও কাটা গাছের যে দাম তা গ্রামের মসজিদে দেয়া হবে।

এ প্রসংঙ্গে আত্রাই উপজেলা নিবার্হী অফিসার বলেন, গাছ কাটার অভিযোগের বিষয়টি সে সময় কেউ জানাননি। এরপর ও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!