নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

 

 

নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

 

নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকসহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার, প্রশাসনিক, বিভিন্ন পেশাজীবীসহ সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় রূপ নিয়েছিল।

 

শনিবার (২২ই মার্চ) নওগাঁ রিপোর্টার্স ইউনিটি অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সহকারি কমিশনার আব্দুল্লাহ বিন জিয়া।

 

 

রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভূঁইয়া, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার- মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, নওগাঁ বিএমসি মহিলা কলেজ অধ্যক্ষ (সাবেক) ওয়ালিউল ইসলাম।

পড়ুন>> কাউনিয়ায় নাগরিক পার্টির বিক্ষোভ

 

জেলা প্রেসক্লাবের সভাপতি- রায়হান আলম, সাধারণ সম্পাদক- বেলায়েত হোসেন, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি- আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক- রিফাত হোসেন সবুজ, ইলেকট্রিক ও প্রিন্টি মিডিয়া এ্যাসোসিয়েশন এর সভাপতি- সাদেকুল ইসলাম। নওগাঁ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা আরমান হোসেন, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক- ইউনূস আলী ফাইম, সহ সভাপতি একেএম সাইফুল আলম বিপ্লব, সহ সভাপতি মোঃ আকরাম হোসেন, দপ্তর সম্পাদক- আবুজার গাফফারী, কোষাধক্ষ্য সুবীর দাস, সদস্য ওয়াহেদ আজাদ, দেবাশীষ সাহা।

 

 

আয়োজিত ইফতার মাহফিলে দোয়া মোনাজাত করেন নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউনূস আলী ফাইম। এতে সঞ্চালনা করেন নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নাদিম আহমেদ অনিক।

 

 

এ সময় বিভিন্ন পেশাজীবী, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী ও সাধারণ সদস্যসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!