দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যা

দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সারা রাত নির্যাতন করে এক যুবককে হত্যা করেছে তার প্রতিবেশীরা। নিহতের নাম আরিফুল ইসলাম বুশ।

নিহতের পিতা গোলাম মোস্তফা জানান, তার ছেলে বুশকে প্রতিবেশী গোলাম আলী, মিঠন সহ কয়েকজন মিলে সারারাত গাছে বেধে মারপিট করে অমানষিক নির্যাতন করে হত্যা করেছে।

নিহতের বাবা আরো জানান, প্রভাবশালি গোলাম আলীর বাড়ীর লোকজনের নির্যাতনের ফলে বুশ এর আত্বচিৎকারে তাদের হাতে পায়ে ধরে মারতে নিষেধ করলে তারা যুবক বুশ এর বিরুদ্ধে চুরির অভিযোগ দেন।

তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে বুশকে পিটাতে থাকে। প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, শুনেছি বুশকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে।

দৌলতপুর থানা পুলিশ বৃহস্পতিবার বেলা ১২টায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এব্যাপারে থানায় মামলা হয়েছে। ছেলের হত্যাকারিদের বিচার দাবী ও আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন তার পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!