দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে: বহু হতাহতের আশঙ্কা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে: বহু হতাহতের আশঙ্কা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে: বহু হতাহতের আশঙ্কা

রাজবাড়ী প্রতানিভ্লভ্ল
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে: বহু হতাহতের আশঙ্কা

 

 

 

 

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস নদীতে: বহু হতাহতের আশঙ্কা

 

 

 

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস উল্টে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুনে এ দুর্ঘটনা ঘটে।

 

 

প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌহার্দ্য পরিবহনের বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। পল্টুন থেকে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি নদীতে পড়ে যায়।

 

পড়ুন>> চরাঞ্চলের মানুষকে কৃষি প্রযুক্তিতে পিছিয়ে রেখে উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয় -এমপি আনোয়ারুল

 

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতায় অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

 

 

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন>>রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন

 

 

এদিকে, উদ্ধার কাজে সহায়তার জন্য উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এবং হতাহতদের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!