দূর্গাপুরে তথ্য গোপন করে উপবৃত্তিতে মেয়ের নাম : প্রধান শিক্ষক শোকজ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দূর্গাপুরে তথ্য গোপন করে উপবৃত্তিতে মেয়ের নাম : প্রধান শিক্ষক শোকজ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

দূর্গাপুরে তথ্য গোপন করে উপবৃত্তিতে মেয়ের নাম : প্রধান শিক্ষক শোকজ

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
কুড়িগ্রামে ছাত্রদলের সাত নেতাকে কারণ দর্শানোর নোটিশ
প্রতিকী ছবি।

দূর্গাপুরে তথ্য গোপন করে উপবৃত্তিতে মেয়ের নাম : প্রধান শোকজ।

রাজশাহীর দূর্গাপুরে তথ্য গোপন করে উপবৃত্তিতে মেয়ের নাম অন্তর্ভুক্তির দায়ে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

তথ্য গোপন করে উপবৃত্তিতে মেয়ের নাম অন্তর্ভুক্তির দায়ে রাজশাহীর দুর্গাপুরের নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনকে শোকজ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক গত বৃহস্পতিবার এ শোকজ করেন।

এছাড়া ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রধান শিক্ষকের কাছে পাঠানো মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে- আপনার নিজ কন্যা রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

পড়ুন>>কুড়িগ্রামে ৫০৬ প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই

আর্থিক সুবিধা পাওয়ার জন্য অধ্যয়ন না করলেও তথ্য গোপন করে নিজ কন্যাকে আপনার বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী দেখিয়েছেন।

এরপর তথ্য গোপন করে উপবৃত্তির তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন। আপনার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উত্থাপিত হওয়ায় আপনাকে শোকজ করা হলো।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। সেই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে কেন এ অনিয়মের আশ্রয় নিয়েছেন আগামী সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা (জবাব) প্রদান করতে হবে।

পড়ুন>>কৃষিই সেরা, কৃষিই সমৃদ্ধি

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সোহরাব হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়; কিন্তু তিনি ফোন না ধরার কারণে বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক বলেন, প্রধান শিক্ষক সোহরাব হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এ কারণে তাকে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশনার পর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!