ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর ই আলম মিঠু শীতের আগাম আগমনী বার্তা, কার্তিকের শুরুতেই কুয়াশার চাদরে উত্তরাঞ্চল নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ৯৩ লাখ টাকা বরাদ্দ দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩ বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু সৌদিতে হুথি হামলার নিন্দা জানাল কাতার মন্ত্রিসভা স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তরে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতার প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী

দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৭:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অনুপস্থিত থাকায় তিন সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘শারদীয় দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়’ শীর্ষক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার।

পড়ুন>>স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তরে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতার

সভায় অনুপস্থিত তিন কর্মকর্তা হলেন—৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ৫ নম্বর সৈয়দপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম এবং ১১ নম্বর বৈরচুনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন।

সভায় দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী সভাটি আহ্বান করা হয়েছিল। কিন্তু ওই তিন কর্মকর্তা কেন সভায় উপস্থিত ছিলেন না, সে বিষয়ে তাঁকে কেউ অবহিত করেননি।

পড়ুন>>সাতক্ষীরায় যুবককে পিটিয়ে মৃত্যুর ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি

তিনি আরও বলেন, সংসদ সদস্য নিজে সভায় উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ সরকারি সভায় অনুপস্থিতির কারণ জানতে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দিতে সভা থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউএনও জানান, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে সরকার বিশেষ নির্বাহী আদেশে দিনটিকে কর্মদিবস ঘোষণা করেছিল।

সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় নির্ধারণে এ গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপস্থিতিকে তিনি সরকারি দায়িত্ব পালনে অসহযোগিতার শামিল বলে মনে করেন। এ কারণে তাঁদের অনুপস্থিতির কারণ জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নোটিশ দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

উল্লেখ্য, এ বছর পীরগঞ্জ উপজেলায় মোট ১২২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির

আপডেট সময় : ০৭:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬