ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
- আপডেট সময় : ১১:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম প্লাজার পেছনে পৌরসভার একটি ড্রেন থেকে একটি অপরিণত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় লোকজন ড্রেনের পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখে বিষয়টি অন্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়, এতে পুরো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. রাকিবুল আলম চয়ন প্রাথমিকভাবে ধারণা করছেন, ভ্রূণটির বয়স আনুমানিক ২০ সপ্তাহ। প্রত্যক্ষদর্শী আমিনুর রহমান বলেন, গত রাত কিংবা আজ ভোরের কোনো এক সময়ে অজ্ঞাত কেউ ভ্রূণটি ড্রেনে ফেলে গেছে বলে তাঁর ধারণা।
তবে কীভাবে সেটি সেখানে এল এবং এর পেছনে কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় ব্যবসায়ী সোহেল তানভীর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, যারা এ কাজ করেছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























