দাগনভূঞায় ফুডব্যাংক এর শুভ উদ্বোধন  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দাগনভূঞায় ফুডব্যাংক এর শুভ উদ্বোধন  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

দাগনভূঞায় ফুডব্যাংক এর শুভ উদ্বোধন 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
দাগনভূঞায় ফুডব্যাংক এর শুভ উদ্বোধন 

ফেনীর দাগনভূঞায় ফুডব্যাংক এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার ১৮ মার্চ দুপুরে বসুরহাট রোডস্থ মাদ্রাসা মার্কেট এর সামনে ভ্রাম্যমান গাড়িতে খাবার রেখে ৪০০ জন ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে ফুডব্যাংক এর উদ্বোধন হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।

পড়ুন>>মানিকছড়ির ০৫ বছরের শিশুকে ধর্ষণকারী আসামী র‍্যাবের হতে গ্রেফতার 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুডব্যাংক এর প্রধান উদ্যোক্তা লন্ডন প্রবাসী আবুল কাশেম, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম, আজিজিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি নূরুল হুদা হুদন,

ফুডব্যাংক এর সমন্নয়ক মোঃ রাসেল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ইস্কান্দার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলাউদ্দিন, কমিশনার হোসেন। ফুডব্যাংক এর টিম সহ আরো অনেকেই।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অনান্যরা তাদের বক্তব্য বলেন, ফুডব্যাংক এর নামে অসহায় হতদরিদ্র ভ্রম্যমান ক্ষুধার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণকে সাদুবাদ জানিয়েছেন।

এই ছাড়াও খাবার বিতরণ কার্যক্রম চলমান রাখার জন্য আহবান জানিয়েছেন আগত অতিথিরা।

 

ফুডব্যাংক এর প্রধান উদ্যোক্তা বলেন, শুধুমাত্র আল্লাহর সন্তোষটি লাভের আশায় অসহায় হতদরিদ্র ভ্রাম্যমান মানুষদের একবেলা খাওয়ানোর উদ্দেশ্যে ফুডব্যাংক নামক খাবার বিতরণ চালু করা হয়েছে।

এ কার্যক্রম চলমান থাকবে। সমাজের বিত্তবানদের মধ্য থেকে যে কেউ এই বিতরণ কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!