ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

তাড়াশে ১৪৪ ধারা উপেক্ষা করে রাতে ধান কাটার অভিযোগ

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০২:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৪০১৮ বার পড়া হয়েছে

তাড়াশে ১৪৪ ধারা উপেক্ষা করে রাতে ধান কেটে নেয়া জমি।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশে ১৪৪ ধারা উপেক্ষা করে রাতে ধান কাটার অভিযোগ

তাড়াশে ১৪৪ ধারা উপেক্ষা করে রাতে ধান কাটার অভিযোগ।
সিরাজগঞ্জের তাড়াশে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের অন্ধকারে কৃষকের বিবাদমান জমি থেকে জোরপূর্বক ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী দুলাল গংয়ের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কুমাল্লু গ্রামে। এতে ওই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ধান কেটে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক আব্দুস সালাম গং।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সালাম গং আদালতের স্মরণাপন্ন হলে প্রতিপক্ষ দুলাল গংয়ের বিরুদ্ধে তাড়াশ থানাকে নথি পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জ বিজ্ঞ আদালত।

পড়ুন>> পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাধাইনগর ইউনিয়নের কুমাল্লু গ্রামের আব্দুস সালাম গং কুমাল্লু মৌজায় এক একর ফসলী জমি পৈতিক সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। অপর দিকে দুলাল গংয়ের লোকজন ওই জমি ক্রয় সূত্রে মালিকানা দাবী করে আসছেন। যা নিয়ে দুলাল গং আদালতে মামলা করে হেরে যান। কিন্তু তারপরও দুলাল গংয়ের লোকজন ওই জমি দখলের পায়তারা করেন।

এরই প্রেক্ষিতে সালাম গং আদালতের স্মরণাপন্ন হলে ওই স্থানে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা (১৪৪ ধারা) জারী করেন। কিন্তু গত মঙ্গলবার রাতে দুলাল গংয়ের লোকজন সোহাগ, রুহুল, আফাজ, হাসেন, মাসুদ, সোলায়মান সহ প্রায় ৩৫ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল রাতের কোন এক সময় ওই জমির কাঁচা পাকাঁ ধান কেটে নিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত দুলাল হোসেন বলেন, আমাদের ক্রয়কৃত জমির ধান পেকেঁ যাওয়ায় ধান কাটা হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, আদালতের নির্দেশ মোতাবেক তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে ১৪৪ ধারা উপেক্ষা করে রাতে ধান কাটার অভিযোগ

আপডেট সময় : ০২:৫০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫