তাড়াশে দুই পাখি শিকারীকে ১০ হাজার টাকা জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে দুই পাখি শিকারীকে ১০ হাজার টাকা জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা কার্যকর হবে এই যুদ্ধ? যমুনা ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: জ্বালানি ও আর্থিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ আগামী পাঁচ বছরে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলারে নেওয়ার লক্ষ্য সরকারের শুক্রবার ২১ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস শুক্রবার ২১ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আদালতের নির্দেশে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনে ঋণ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তাড়াশে দুই পাখি শিকারীকে ১০ হাজার টাকা জরিমানা

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
তাড়াশে দুই পাখি শিকারীকে ১০ হাজার টাকা জরিমানা

 

তাড়াশে দুই পাখি শিকারীকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের তাড়াশে পাখি শিকার করে বাজারে বিক্রির সময় দুই শিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল রবিবার সকালে তাড়াশ পৌর বাজারে পাখি বিক্রিরত অবস্থায় তাদের আটক করে ভ্রাম্যমান আদালত।
আটককৃতরা হলেন উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের মাগুরা গ্রামের আব্দুল করিম(৪৫) ও নাজির উদ্দিন (৪৩)।

পড়ুন>>কুড়িগ্রামে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের কুশপুত্তলিকা দাহ

পরে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান, রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ সুপারভাইজার সরোয়ার হোসেন ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত তাদের প্রতি জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জড়িমানা করেন।

এ সময় তাদের নিকট থেকে পাওয়া বক, বালিহাঁস ও রাতচরা পাখি গুলো মুক্ত করে দেয়া হয় এবং পাখি শিকার না করার শর্তে মুসলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান বলেন, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!