কুড়িগ্রামে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের কুশপুত্তলিকা দাহ করে নবগঠিত কৃষকদল কমিটিকে প্রত্যাখান
গত ১৪ নভেম্বর কুড়িগ্রাম জেলা কৃষকদল আওতাধীন চিলমারী উপজেলার নবগঠিত কমিটিতে আওয়ামী লীগ দোসরদের অন্তর্ভুক্ত, স্বজন-প্রীতি ও একতরফা কৃষকদল কমিটি বয়কট করে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে চিলমারী উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।
এসময় বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের কুশপুত্তলিকা দাহ করে নবগঠিত চিলমারী উপজেলা কৃষকদলের কমিটিকে প্রত্যাখান করেছেন কৃষকদলের নেতাকর্মীরা।
পরে নবগঠিত কমিটিকে প্রত্যাখান করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান, কৃষকদল নেতা সিরাজুল ইসলাম আপন, সাজেদুর রহমান সুজা, থানাহাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আতাউর রহমান ফুলমিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া প্রমুখ।
তারা আরও বলেন, আমরা চিলমারী উপজেলা কৃষক দল নেতৃবৃন্দ, এই অসংগঠনিক, স্বজন-প্রীতি ও একতরফা আওয়ামী লীগ দোসরদের কমিটিকে প্রত্যাখ্যান
উল্লেখ্য ইতিপূর্বে কুড়িগ্রাম জেলা কৃষকদলের কমিটিতে সদস্যসচিব পদে মোঃ রুকুজ্জামান রুকুকে অর্থ বিনিময়ের অভিযোগ রয়েছে আব্দুল খালেকের বিরুদ্ধে।
Leave a Reply