ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে ডেমোক্র্যাটরা তৈরি পোশাক খাতের অস্থিরতার মাঝে মজুরি বোর্ডের প্রথম সভা আজ মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলছে অর্থনৈতিক ও অভিবাসন ইস্যু মার্শাল আর্ট কনফেডারেশনের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: হামলায় আহত শ্রমিকের মৃত্যু, অর্ধশত কারখানায় ছুটি বার্সেলোনার জয়যাত্রা: রাফিনিয়ার জোড়া গোলে ধসে পড়ল অ্যাস্টন ভিলা সংশয় আর কৌতূহল চাকরিপ্রার্থীদের: ৫২তম বিসিএসও কি বিশেষ হতে যাচ্ছে আপাতত ইরানে নতুন কোনো হামলার পরিকল্পনা নেই: ডোনাল্ড ট্রাম্প ঠাকুরগাঁওয়ে অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগে স্বামী গ্রেপ্তার রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ঢাকায় রাতভর বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন রাস্তা

সৃষ্টি আবহাওয়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় রাতভর বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন রাস্তা

শনিবার দিবাগত রাত আড়াইটার পর থেকেই ঢাকাজুড়ে শুরু হয়েছে অঝোর বৃষ্টি, যা রোববার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। বৃষ্টির শব্দে আজ ঢাকাবাসীর ঘুম ভেঙেছে। এই বৃষ্টিতে পুরানা পল্টন, খিলগাঁও কমিউনিটি সেন্টার, মালিবাগ রেলগেট বাজার, মৌচাক, মগবাজার সেঞ্চুরি মোড়, দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া ও পশ্চিম শ্যাওড়াপাড়া বর্ডার বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে গেছে। অনেক জায়গায় হাঁটু সমান পানি মাড়িয়েই কর্মজীবী ও শিক্ষার্থীরা গন্তব্যে রওনা হয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, উত্তর আন্দামান সাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে। তবে এর মূল প্রভাব ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় পড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে।

পড়ুন>>জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, নতুন সূচি

বৃষ্টিপাতের পাশাপাশি আজও দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহের রেশ থাকতে পারে। উল্লেখ্য, গত মঙ্গলবার দেশের ২৫টি জেলায় তাপপ্রবাহ ছিল, যা গতকাল শনিবার ১২টি জেলায় নেমে আসে। এছাড়া গত মঙ্গল ও বুধবার টানা দুই দিন তাপপ্রবাহ অনুভূত হয়েছে। তবে বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও আকাশ মেঘলা রয়েছে এবং পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আগামী মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং অন্যান্য বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপ ও বাতাসের আর্দ্রতার কারণে আগামী কয়েক দিনে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকায় রাতভর বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন রাস্তা

আপডেট সময় : ০৯:০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬