ডোমারে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

ডোমারে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
ডোমারে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

 

ডোমারে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

ডোমারে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার নামক এলাকায় সড়কের পাশ থেকে ফোয়ারা সুলতানা (৫৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে সংঘর্ষে আদিবাসি নিহত; আহত ২০

বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানায়, দুপুরের দিকে তারা রাস্তার ধারে মরদেহটি দেখতে পায়, তবে মরদেহটি কোথায় থেকে এসেছে কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এবিষয়ে কেউ কিছু বলতে পারছেন না।

অনেকে ধারণা করছেন হয়তোবা সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর পর মরদেহটি কেউ এখানে ফেলে রেখে গেছে।আবার অনেক মনে করছেন কেউ হত্যার পর মরদেহটি এখানে ফেলে রেখে যেতে পারে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে যেন একটা ধোয়াশা কাজ করছে বলে অনেকে জানিয়েছেন।

এসময় মরদেহটির সাথে থাকা একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে, সেই পরিচয় পত্র অনুযায়ী নিহত নারীর নাম ফোয়ারা সুলতানা। তার ঠিকানা ০১নং ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ এলাকার মৃত রহমত আলীর তিনি সহধর্মিণী।

এবিষয়ে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু বলেন, ফোন পেয়ে এখানে এসে দেখি একটা লাশ পড়ে আছে। শুনলাম যে একটা লোক মোটরসাইকেলে করে এই লাশটা নিয়ে এসে এখানে ফেলায় দিয়ে চলে গেছে। পুলিশ আসছে, ওই নারীর স্বজনরা আসছে এখন হয়তো আসল বিষয়টা জানা যাইতে পারে।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!