ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে সংঘর্ষে আদিবাসি নিহত; আহত ২০ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে সংঘর্ষে আদিবাসি নিহত; আহত ২০ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে সংঘর্ষে আদিবাসি নিহত; আহত ২০

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে সংঘর্ষে আদিবাসি নিহত; আহত ২০

 

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে সংঘর্ষে আদিবাসি নিহত; আহত ২০

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমিদখল নিয়ে আদিবাসি ও স্থানীয় ভূমিহীন দু’পক্ষের সংঘর্ষে কানদন সরেন হাসদা (৫০) নামে এক আদিবাসি মারা গেছেন। বুধবার ২৭ নভেম্বর দুপুরে উপজেলার কারিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরিফুল জানান, দামোল গ্রামের আদিবাসি বুধু হাসদা গং তাদের দাবিকৃত পৈত্রিক সম্পত্তি দখল নেয়ার জন্য বিরোধপুর্ণ জমিতে গেলে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে।

এ সময় আদিবাসিদের ছোঁড়া তীরে কয়েকজন তীরবিদ্ধ হন। সংঘর্ষে গুরুতর আহত হয়ে কানদন সরেন ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় দু’পক্ষের অন্তত ২০ জন আহত হন। নিহত কানদন সরেন উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের রেন্টু সরেনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার সুসিলা সরেন, মরিয়ম সরেন, লক্ষী হাসদা, শনিরাম হাসদা, পবিরুল ইসলাম, নুর ইসলাম, জাহেদুল ইসলাম, আসিক, জাহাঙ্গীর আলম, হবিবর রহমান, মো. শফি, ইসমাইল ও অন্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ ৫০ বছর ধরে উপজেলার সদর ইউনিয়নের কারীগাঁও মৌজায় আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল।

ঘটনার দিন দুপুরে আদিবাসি সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে বিরোধপুর্ণ জমিতে ঘর নির্মাণ করছিল। এসময় এলাকার স্থানীয় ভূমিহীনরা বাধা দেয়।

এতে উভয় পক্ষ সংঘর্ষ বাঁধলে কানদন সরেন ঘটনাস্থলেই নিহত হন এবং উভয়পক্ষে আরো অন্তত ২০জন আহত হয়।ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী বলেন, আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলছিল। এদিন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই ওই আদিবাসি ব্যক্তি মারা যান।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আরো জানান, জমি নিয়ে বিরোধে আদিবাসি নিহত এবং আহতদের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!