ঢাকা ০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

ডোমারে র‍্যাবের হাতে ২৫ লক্ষ টাকা মূল্যমানের কষ্টিপাথরসহ বিপুল গ্রেফতার

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • আপডেট সময় : ০৯:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

ডোমারে র‍্যাবের হাতে ২৫ লক্ষ টাকা মূল্যমানের কষ্টিপাথরসহ বিপুল গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমার ২৫ লক্ষ টাকা মূল্যমানের কষ্টিপাথরসহ ডোমারে র‍্যাবের হাতে বিপুল গ্রেফতার করা হয়েছে।

ডোমার উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের চামাড়পাড়া মোড়ের এক ঔষধ ফার্মেসীর দোকান থেকে ২৫ লক্ষ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথর উদ্ধারসহ ঔষধ ব্যবসায়ী বিপুল শাহ (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ এর অভিযানকারী দল।

গ্রেফতারকৃত বিপুল শাহ দক্ষিন মটুকপুর খামাতপাড়া এলাকার রহিদুল মাস্টারের ছেলে। বিপুল বোড়াগাড়ী চামাড়পাড়া মোড়ের একজন ঔষধ ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা র‍্যাব-১৩ এর একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স অংকন ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন এসময় তার দোকানে ঔষধের কার্টুনের ভিতর থেকে কষ্টিপাথরটি উদ্ধারসহ বিপুলকে গ্রেফতার করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ডোমার থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, কষ্টিপাথর পাচারের সংবাদ পেয়ে র‍্যাব-১৩ এর দলটি অভিযান চালালে এসময় হাতেনাতে কষ্টিপাথরসহ বিপুল শাহকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত কষ্টিপাথরের ওজন ১২কেজি যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা।

এবিষয়ে ডোমার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, কষ্টিপাথর উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার রাতে ডোমার থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় একটি মামলা রেকর্ড হয়েছে। আসামীকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমারে র‍্যাবের হাতে ২৫ লক্ষ টাকা মূল্যমানের কষ্টিপাথরসহ বিপুল গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩