ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশের দায়িত্ব পালন করবেন মিতুন দে
- আপডেট সময় : ০৪:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৩০০ বার পড়া হয়েছে
ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশের দায়িত্ব পালন করবেন মিতুন দে।
পশ্চিম বাংলা সরকারের সরাস্ট্র দপ্তর থেকে পশ্চিম বাংলা পুলিশের রদবদল করা হয়েছিল। সেই ঘোষণা র পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের ডায়মন্ডহারবার মহাকুমা মহাকুমার পুলিশের প্রধান মিতুন কুমার দে কে, তার কর্ম দক্ষতার জন্য তার পদ থেকে উচ্চ পর্যায়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দিলেন জেলা পুলিশের আধিকারিক। তাতে শীলমোহর দেন খোদ পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শ্রী মিতুন কুমার দে দীর্ঘদিন ধরে ডায়মন্ডহারবার মহাকুমা পুলিশের দায়িত্ব পালন করেন। এবং অনেক অপরাধ মূলক কাজ বন্ধ করে দেন। এবং অপরাধীদের কাছে তিনি তাদের জম হিসেবে পরিচিত। চুরি ও ডাকাতি এবং রাজনৈতিক হিঙসা ও অপরাধ মূলক কাজ বন্ধ করে দিতে সক্ষম হন। তার কাজের জন্য সরকারের সুনজরে আসে এবং ডায়মন্ডহারবার লোকসভা র এম পি এবং তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী র প্রিয় পাত্র হিসেবে উঠে আসেন।
তারপর থেকে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব এবং আই এস এফ ও বামফ্রন্ট এবং বিজেপি তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতীর অভিযোগ তোলেন। এমনকি তার সময়ে পঞ্চায়েত নির্বাচনে বহু জায়গায় বিরোধী দলের নেতৃত্ব তাদের প্রার্থী দিতে পারেননি। মহাকুমা শাসক মিতুন কুমার দে কে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায় নি।
কিন্তু সবকিছুর উদ্ধে গিয়ে তিনি তার কাজ করে সুনাম অর্জন করেন। তার ফল সরূপ তাঁকে ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশ সুপার দায়িত্ব দেয়া হয়েছে। গতকাল ডায়মন্ডহারবার মহাকুমার মগরাহাট পশ্চিমের উস্তিতে তাঁকে নাগরিক সম্মান প্রদর্শন করেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ।
সেই মঞ্চে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান সব্যসাচী গায়েন, তৃনমূল দলের অন্যতম নেতা, উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য মানবেন্দ্র মন্ডল ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য, তৃনমূল দলের মাইনরিটি দলের চেয়ারম্যান তৌফিক আহমেদ মোল্লা ও উস্তি অঞ্চলের উপপ্রধান আইনজীবী মিকাইল মোল্লা, তৃনমূল দলের মগরাহাট পশ্চিমের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা, পশ্চিম বাংলা র তৃনমূল দলের শিক্ষা সেলের সভাপতি মইদুল ইসলাম ও তৃনমূল দলের অন্যতম নেতা সঞ্জীব মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট রাজনীতিবিদ ও তৃনমূল দলের নেতৃত্ব।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























