ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের

চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যক্তিগত আর্থিক হিসাব-নিকাশ এখন আরও সহজতর হচ্ছে। ওপেনএআই তাদের চ্যাটজিপিটি ফিন্যান্স টুলে নতুন করে ভয়েস সুবিধা বা কথা বলার সুযোগ যুক্ত করেছে। এই ফিচারের ফলে ব্যবহারকারীরা কোনো কিছু টাইপ করার ঝামেলা ছাড়াই সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে নিজেদের আয়, ব্যয়, লেনদেন এবং সঞ্চয় সম্পর্কিত তথ্য জানতে পারবেন। কথোপকথনের মাঝপথে নতুন কোনো প্রশ্ন করার সুযোগ থাকায় পুরো প্রক্রিয়াটি বেশ স্বাভাবিক এবং সাবলীল মনে হবে। চ্যাটবটের উত্তর শোনার সময় মাঝপথে কথা বলে নতুন প্রশ্ন করার সুযোগও থাকছে।

ওপেনএআই কর্তৃপক্ষ জানিয়েছে, এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মানুষের সঙ্গে যেভাবে আলোচনা করেন, ঠিক সেভাবেই নিজেদের আর্থিক বিষয়গুলো নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতে পারবেন। বর্তমান আর্থিক অবস্থা যাচাই, নির্দিষ্ট খাতে খরচের পরিমাণ জানা কিংবা সঞ্চয়ের লক্ষ্যমাত্রার অগ্রগতি সম্পর্কে আপডেট পেতে আর লিখিত নির্দেশের প্রয়োজন হবে না। তবে এই সুবিধা পাওয়ার জন্য ব্যবহারকারীকে অবশ্যই তাদের ব্যক্তিগত আর্থিক হিসাব চ্যাটজিপিটি ফিন্যান্সের সঙ্গে যুক্ত করতে হবে।

নতুন এই ভয়েস সুবিধা আপাতত শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সময়ের সঙ্গে এর পরিধি অন্যান্য অঞ্চলেও বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, চ্যাটজিপিটি ফিন্যান্স টুলটি শুরুতে কেবল প্রো সংস্করণের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে কোম্পানিটি নির্বাচিত কিছু দেশের ফ্রি এবং গো সংস্করণের ব্যবহারকারীদের জন্যও এই টুল ব্যবহারের সুযোগ করে দেয়।

তবে এআই প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকাও জরুরি। চ্যাটজিপিটিসহ যেকোনো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবটে ব্যক্তিগত সংবেদনশীল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। ব্যবহারকারীদের উচিত তাদের গোপনীয়তা বজায় রেখে আর্থিক তথ্য ব্যবস্থাপনায় এআই টুলের সহায়তা নেওয়া। চ্যাটজিপিটিসহ অন্য এআই চ্যাটবটকে যে ৭ তথ্য দেওয়া যাবে না।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা

আপডেট সময় : ০৩:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬