ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত করতে কূটনৈতিক তৎপরতা মালয়েশিয়ার এসবিএসি ব্যাংকে কর্মকর্তা নিয়োগ, আবেদনের সুযোগ ১৩ অক্টোবর পর্যন্ত হরমুজ খুললেও কেন স্বাভাবিক হবে না এলএনজি সরবরাহ? হুথিদের হামলায় ১৩ জন আহত র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গাজায় ভবন ধসে ২০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক মক্কার দিকে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা ভোগডাবুড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার  মুডিসের রেটিংয়ে ইতিবাচক পরিবর্তন: বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

চিলমারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বিদ্যুৎ বিল ৫৪ হাজার টাকা

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

চিলমারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বিদ্যুৎ বিল ৫৪ হাজার টাকা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ভূমিহীনদের প্রদান করা প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বিদ্যুৎ বিল ৫৪ হাজার টাকা এসেছে।

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ভূমিহীন বিধবা মজিরন বেগম বসবাস করেন প্রধানমন্ত্রীর উপহারের ঘরে। সেই ঘরে বিদ‍্যূৎ সংযোগ নিয়েছেন তিনি। তিনি দুইটি বাল্ব ও একটি ফ‍্যান চালান। হঠাৎ ওই বাড়িতে বিদ্যুৎ বিল এসেছে ৫৪ হাজার টাকা।

এই বিপুল পরিমান বিদ্যুৎ বিল দেখে চরম বিপাকে পড়েছেন মজিরন বেগম। এ ঘটনায় তিনি উপজেলা চেয়ারম্যানকে মৌখিক অভিযোগ জানিয়েছেন।

জানা গেছে, মজিরন বেগম উপ‌জেলার থানাহাট ইউ‌নিয়‌নের ছোট কুষ্টা‌রী গ্রা‌মে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রক‌ল্পের ঘ‌রে বাস করেন । ওই প্রক‌ল্পে ম‌জিরনসহ ছয় প‌রিবা‌র বসবাস করছে। মজিরনের ঘ‌রে বিদ্যুৎ সং‌যোগও রয়ে‌ছে। অ‌ন্যের বা‌ড়ি‌তে কাজ করে কোন মতে জীবিকা নির্বাহ করেন তিনি।

কিন্তু চল‌তি মে মা‌সের বিদ্যুৎ বিল দে‌খে যেন আকাশ ভেঙে পড়ে তার মাথায়। কুড়িগ্রাম-লালম‌নিরহাট পল্লি বিদ্যুৎ স‌মি‌তি মে মা‌সে ম‌জির‌নের বিদ্যুৎ বিল দিয়েছে ৫৪ হাজার ২৩৭ টাকার।

তার বৈদ্যুতিক মিটা‌রের বর্তমান রি‌ডিং ৬৯৪৫ এবং পূর্ববর্তী রি‌ডিং ২৮৭৭। ম‌জির‌নের ব্যবহৃত ইউ‌নিট দেখা‌নো হ‌য়ে‌ছে ৪ হাজার ৬৮। ২৭ মে জ‌রিমানা ছাড়া বিল প‌রি‌শো‌ধের তা‌রিখ উ‌ল্লেখ ক‌রে তা‌কে ৫৪ হাজার ২৩৭ টাকা প‌রি‌শোধ কর‌তে বলা হ‌য়ে‌ছে।

ম‌জিরন জানান, আমার ঘ‌রে একটা ফ্যান ও একটা লাইট (বাল্ব) জ্ব‌লে। আর বারান্দায় একটা লাইট আছে। গত মার্চ ও এ‌প্রিল মাসে ২৩০ টাকা ক‌রে বিল আস‌ছিল।

কিন্তু এই মা‌সে বিল দি‌ছে ৫৪ হাজার টাকা। আমার‌তো মাথা ঘু‌রে গেছে। এটা কেমন ক‌রে হয়! আ‌মি কেমন করে এই বিল দেব? আ‌মি বিষয়টা চেয়ারম্যানকে জানাইছি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন বলেন, এই মহিলা গতকাল সকালে আমার অফিসে এসে মৌখিক অভিযোগ জানিয়েছেন। পরে বিষয়টি আমি চিলমারী বিদ্যুৎ অফিসের ডিজিএমকে জানিয়েছি সমাধানের জন্য।

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লি বিদ্যুৎ সমিতির জেনা‌রেল ম্যানেজার (জিএম) ম‌হিতুল ইসলাম ব‌লেন, আ‌মি বিষয়‌টি সম্প‌র্কে খোঁজ নি‌য়ে ব্যবস্থা নিচ্ছি।তথ্য সুত্র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

One thought on “চিলমারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বিদ্যুৎ বিল ৫৪ হাজার টাকা

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিলমারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বিদ্যুৎ বিল ৫৪ হাজার টাকা

আপডেট সময় : ১০:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩