চাকরির শুরুতে ৩০ হাজার টাকার বেশি বেতনের সুযোগ যেসব
- আপডেট সময় : ০২:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
চাকরির শুরুতে ৩০ হাজার টাকার বেশি বেতনের সুযোগ যেসব
চাকরির বাজারে বর্তমানে শুধু পদের সংখ্যা নয়, বেতনের বিষয়টিও তরুণ চাকরিপ্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থার সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রেই চাকরির শুরুতে মাসিক বেতন ৩০ হাজার টাকার বেশি। ক্ষেত্রবিশেষে শুরুর বেতন ৪৪ হাজার থেকে ৪৬ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা ক্যারিয়ারের শুরুতে বড় ধরনের আর্থিক নিরাপত্তা দিচ্ছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো–সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে ৩০ জন কর্মকর্তা নিয়োগ দেবে। স্নাতকোত্তর ডিগ্রিধারী ও ঋণ কার্যক্রমে চার বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে শুরুর বেতন ৪৬ হাজার টাকা।
পড়ুন>>ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪৬ হাজার
আবেদনের সুযোগ রয়েছে ২০ অক্টোবর পর্যন্ত। একই সঙ্গে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ–আরএফএল গ্রুপ ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ জন কর্মী খুঁজছে। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন, যেখানে শুরুর বেতন ৪০ হাজার টাকা এবং আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর।
এছাড়া ইউএস–বাংলা এয়ারলাইনস ‘এক্সিকিউটিভ–নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং’ পদে ৩৫ হাজার টাকা বেতনে নিয়োগ দিচ্ছে; ফুড অ্যান্ড নিউট্রিশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদে বেতন ছাড়াও উৎসব বোনাস, দুপুরের খাবার ও জীবনবিমার মতো সুযোগ রয়েছে। এসব আকর্ষণীয় নিয়োগের বেশ কয়েকটিতে আবেদন করার সুযোগ এখনো খোলা রয়েছে। দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে।
পড়ুন>>বুয়েটে ২৪টি পদে জনবল নিয়োগ: বেতন সর্বোচ্চ ৩০,২৩০ টাকা
সরকারি ও স্বায়ত্তশাসিত খাতেও বড় ধরনের নিয়োগপ্রক্রিয়া চলমান। পেট্রোবাংলা ও এর অধীন ১২টি কোম্পানিতে নবম ও দশম গ্রেডে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডের বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডের স্কেল ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। ১৮ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে।
প্রকৌশল, আইটি, কেমিক্যাল, পেট্রোলিয়াম, ভূতত্ত্ব ও রসায়নের পাশাপাশি সাধারণ প্রশাসনিক পদের জন্য এই নিয়োগ দেওয়া হচ্ছে। অভিজ্ঞ পেশাজীবীদের পাশাপাশি নতুন স্নাতকদের জন্যও করপোরেট খাতে ভালো বেতনের সুযোগ তৈরি হয়েছে।
অভিজ্ঞতার শর্ত শিথিল রেখে ফ্রেশারদেরও এতে সুযোগ দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোয়ও এখন বিশেষায়িত পদের চাহিদা তৈরি হয়েছে। বেতন স্কেল: ৪৪ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা এবং দশম গ্রেডের বেতন স্কেল ৩২ হাজার টাকা থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।
আরও পড়ুন>>আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ কর্মকর্তা নিয়োগ
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষক ও প্রশাসনিক পদে আকর্ষণীয় বেতন স্কেলের বিজ্ঞপ্তি রয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগে ১৯ জন প্রভাষক নিয়োগ দেওয়া হচ্ছে। নবম গ্রেডের (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা) এই পদগুলোতে আবেদনের শেষ সময় ১৪ অক্টোবর।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়েও (বুটেক্স) ৪৪ হাজার টাকা শুরুর স্কেলে প্রভাষকসহ বিভিন্ন পদে নিয়োগ চলছে, যার আবেদনের সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত। বেতন স্কেল: ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সহকারী ব্যবস্থাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহকারী কম্পট্রোলার ও সেকশন অফিসার পদেও ৩০ হাজার টাকার বেশি বেতনের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এই দুই প্রতিষ্ঠানের জন্য আবেদনের শেষ সময় ২০ অক্টোবর।
দেখুন>>আড়ংয়ে সেলস পদে ১০০ জনের নিয়োগ
সামগ্রিক এই নিয়োগ চিত্র বিশ্লেষণ করলে বোঝা যায়, চাকরির বাজারে উচ্চ বেতনের এসব পদে সুযোগ পেতে হলে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি, নির্ধারিত বয়সসীমা এবং কারিগরি দক্ষতা বা মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























