আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ কর্মকর্তা নিয়োগ
- আপডেট সময় : ০৮:৩৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ কর্মকর্তা নিয়োগ
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে দুটি ক্যাটাগরিতে মোট ৬২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় আনুষ্ঠানিকভাবে ০৫ অক্টোবর ২০২৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd)-এ প্রকাশিত হয়েছে।
আবেদন প্রক্রিয়া ০৫ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর ২০২৬ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অফিশিয়াল পোর্টাল erecruitment.bb.org.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
- মোট পদসংখ্যা: ৬২টি
- পদসমূহ: সিস্টেম ম্যানেজার (১ জন) ও প্রিন্সিপাল অফিসার (৬১ জন)
- আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
পদভিত্তিক বেতন ও যোগ্যতা
নিয়োগপ্রাপ্তরা নিয়ম অনুযায়ী বেতনের পাশাপাশি ব্যাংকের অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন। সিস্টেম ম্যানেজার পদটি তৃতীয় গ্রেডের, যার বেতন স্কেল ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। ষষ্ঠ গ্রেডের প্রিন্সিপাল অফিসার পদের বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়। নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা।
- সিস্টেম ম্যানেজার: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং চার বছরের চাকরির অভিজ্ঞতা।
- প্রিন্সিপাল অফিসার: স্নাতকোত্তর ডিগ্রি এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার হিসেবে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা।
- শিক্ষাগত যোগ্যতা: কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বয়স ও আবেদনের নিয়ম
প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুন তারিখের ভিত্তিতে। সিস্টেম ম্যানেজার পদের ক্ষেত্রে বয়স ২১ থেকে ৪৫ বছর এবং প্রিন্সিপাল অফিসার পদের ক্ষেত্রে বয়স ২১ থেকে ৩৫ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয়। এ ছাড়া সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অথবা সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে আবেদন, বাংলা ও ইংরেজি সংবাদ পাঠের সুযোগ।
- আবেদন প্রক্রিয়া: বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন ফি: ২০০ টাকা।
- ফি জমা দেওয়ার শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























