বিআইডব্লিউটিসিতে ৩৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি: বেতন স্কেল ও আবেদনের নিয়ম
- আপডেট সময় : ০১:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সম্প্রতি জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি ৪টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩টি শূন্য পদে নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটি ৪টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩ জনকে নিয়োগ দেবে।
বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হবে এবং আগামী ২৪ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
উপ-নৌ অধীক্ষক পদের বিবরণ
- পদ সংখ্যা: ১টি
- বেতন স্কেল: গ্রেড-৪ (১,০০,০০০-১,৪২,৪০০ টাকা)
- যোগ্যতা: মাস্টার মেরিনার (এফজি) অথবা ১ম মেট সার্টিফিকেট অব কম্পিটেন্সিসহ (এফজি) সমুদ্রগামী জাহাজে ৫ বছরের অভিজ্ঞতা অথবা বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার (নির্বাহী শাখা) হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা।
- বয়সসীমা: ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ২৭ থেকে ৪০ বছর।
১ম শ্রেণির মাস্টার পদের বিবরণ
- পদ সংখ্যা: ৩টি
- বেতন স্কেল: গ্রেড-১০ (৩২,০০০-৭৭,৩০০ টাকা)
- যোগ্যতা: এসএসসি পাসসহ ১ম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অব কম্পিটেন্সি। কর্ণফুলী ও পশুর এনডোর্সমেন্টধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
- বয়সসীমা: ২৫ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর।
২য় শ্রেণির মাস্টার পদের বিবরণ
- পদ সংখ্যা: ১৬টি
- বেতন স্কেল: গ্রেড-১১ (২৫,০০০-৬০,৫০০ টাকা)
- যোগ্যতা: এসএসসি পাস এবং ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অব কম্পিটেন্সি।
লাইন গ্যাং লস্কর পদের বিবরণ
- পদ সংখ্যা: ১৩টি
- বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০ টাকা)
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের অভিজ্ঞতা।
- বয়সসীমা: ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
আবেদন ফি সংক্রান্ত নির্দেশনা
- ১ ও ২ নম্বর পদের জন্য: আবেদন ফি ২০০ টাকা ও সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা।
- ৩ নম্বর পদের জন্য: আবেদন ফি ১৫০ টাকা ও সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা।
- ৪ নম্বর পদের জন্য: আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ: সব পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
- পেমেন্ট পদ্ধতি: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফরম সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিআইডব্লিউটিসির অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের নির্ধারিত জব পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের শেষ সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
- বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ৯ম–সহ বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ।
- ৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, নিজ উপজেলায় চুক্তিতে সরকারি চাকরি।
- ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























