ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি নিরাপত্তা ও সন্ত্রাস দমনে কাতার-পাকিস্তান নতুন সমঝোতা স্মারক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড শ্রমিক আন্দোলনের পর গাজীপুরের কারখানায় উৎপাদন শুরু রাজস্থানে পঞ্চায়েত ভোটে বড় ধাক্কা খেল বিজেপি, জয়জয়কার কংগ্রেসের আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইন প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী পনুন হত্যাচেষ্টা: দোভাল ও সাবেক র প্রধানকে যুক্তরাষ্ট্রের আদালতের সমন বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা, ফিনল্যান্ডের উদ্ধার তৎপরতা নিলামে কেনা রুশ ট্যাংকার নিয়ে আইনি জটিলতায় পিএইচপি ভূরুঙ্গামারীতে নাশকতা মামলার আসামি আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তর জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাক্রয়ের আওতায় দেশের ৪৯৫টি উপজেলার প্রতিটি থেকে একজন করে মোট ৪৯৫ জন ‘এআই (আর্টিফিশিয়াল ইনসেমিনেশন) টেকনিশিয়ান’ (ক্যাটাগরি-১) নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের যেকোনো স্থায়ী নাগরিক চুক্তির মাধ্যমে এই সরকারি কাজের জন্য আবেদন করতে পারবেন। এআই টেকনিশিয়ান কারা এবং তাঁরা কীভাবে ভূমিকা রাখেন।

নিয়োগপ্রাপ্তদের মূল দায়িত্ব হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত জাতের ষাঁড়ের সিমেন সংগ্রহ ও সংরক্ষণ করে গাভির কৃত্রিম প্রজনন নিশ্চিত করা। এতে গবাদিপশুর জাত উন্নয়নের পাশাপাশি দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি পাবে, যা প্রান্তিক খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধিতে সহায়ক হবে। নির্বাচিত টেকনিশিয়ানদের কৃত্রিম প্রজননসংক্রান্ত নিয়মিত প্রতিবেদন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে জমা দিতে হবে। ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়া।

এই নিয়োগ প্রচলিত পূর্ণকালীন চাকরির মতো নয়। নির্বাচিত প্রার্থীদের নিজ উপজেলায় মাসে কমপক্ষে ৫০টি কৃত্রিম প্রজনন কাজ সম্পন্ন করার অঙ্গীকারনামা দিতে হবে। যেহেতু এই লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ ও সময়সাশ্রয়ী, তাই টেকনিশিয়ানরা তাদের নিজস্ব পেশা, খামার পরিচালনা বা ব্যবসায়িক কার্যক্রম ঠিক রেখেই সরকারি এই চুক্তির আওতায় বাড়তি আয়ের সুযোগ পাবেন। ফলে সার্বক্ষণিক ব্যস্ত না থেকেও নির্বাচিত কর্মীরা নিজ এলাকায় অবস্থান করে তাঁদের নিয়মিত কৃষিকাজ, খামার পরিচালনা বা ব্যক্তিগত ব্যবসার পাশাপাশি এ সরকারি কাজটি অনায়াসে চালিয়ে যেতে পারবেন। অভিজ্ঞতা: কৃত্রিম প্রজনন দপ্তরের প্রশাসনিক অনুমোদনপ্রাপ্ত কর্মরত সেবাপ্রদানকারী এআই টেকনিশিয়ানরা আবেদনের যোগ্য হবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • প্রাণিসম্পদ অধিদপ্তর অনুমোদিত জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র থেকে ৪ মাস মেয়াদি এবং সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অধীনে ২ মাসের মাঠপর্যায়ের প্রশিক্ষণ সনদ থাকা বাধ্যতামূলক।
  • কৃত্রিম প্রজনন কাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে পর্যাপ্ত অভিজ্ঞ প্রার্থী না পাওয়া গেলে অপেক্ষাকৃত বেশি অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

আউটসোর্সিং নীতিমালা ২০২৫ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর নির্ধারণ করা হয়েছে। নিয়োগটি সম্পূর্ণ অস্থায়ী এবং চুক্তির মেয়াদ আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। এই নিয়োগ কোনো অবস্থাতেই প্রাণিসম্পদ অধিদপ্তরে স্থায়ী চাকরির নিশ্চয়তা প্রদান করে না।

কর্মীরা অর্থ বিভাগের নির্ধারিত নীতিমালা অনুযায়ী সরকার অনুমোদিত সেবামূল্য বা সম্মানী পাবেন। মাঠপর্যায়ে প্রজনন ফি হিসেবে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত কোনো অর্থ খামারিদের কাছ থেকে নেওয়া যাবে না এবং আদায় করা ফি সরকারি কোষাগারে যথাসময়ে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ–৬: এইচএসসির পরে বিবিএ পড়তে চান, তাঁদের করণীয় কী।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের সাথে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত ও প্রশিক্ষণের সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের কপি সংযুক্ত করতে হবে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন।

খামের ওপর পদের নাম, জেলা ও উপজেলার নাম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা ও সময়সীমা

  • ঠিকানা: পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫।
  • শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
  • বিস্তারিত তথ্য: www.dls.gov.bd এবং www.aic.dls.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি

আপডেট সময় : ১০:২৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬