চট্রগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে দূর্গম পাহাড়ে মিলল অস্ত্র তৈরীর কারখানার সন্ধান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চট্রগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে দূর্গম পাহাড়ে মিলল অস্ত্র তৈরীর কারখানার সন্ধান : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

চট্রগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে দূর্গম পাহাড়ে মিলল অস্ত্র তৈরীর কারখানার সন্ধান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
চট্রগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে দূর্গম পাহাড়ে মিলল অস্ত্র তৈরীর কারখানার সন্ধান

চট্রগ্রাম র‍্যাব-৭ এর অভিযানে দূর্গম পাহাড়ে মিলল অস্ত্র তৈরীর কারখানার সন্ধান। কারখানা থেকে তিনটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ছিন্নমূল পাথরিঘোনা দূর্গম পাহাড়ি এলাকার জনৈক জাহাঙ্গীর আলমের বাগান বাড়িতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরী করে ক্রয় বিক্রয় করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ আগষ্ট মঙ্গলবার  র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ওই বাড়ীতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে মোঃ জাহাঙ্গীর আলম (৩৯) এবং ইমন(২৪) নামের দুইজনকে আটক করতে সক্ষম হয় র‍্যাব-৭এর অভিযানিক দল।

আটককৃত জাহাঙ্গীর আলম চট্টগ্রামের সীতাকুন্ড থানার ছিন্নমূল গ্রামের মৃত নুরুল আলমের পুত্র। অপরজন একই এলাকার ইউসুফ আলীর পুত্র।

পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সম্মুখে বর্ণিত বাগান বাড়ীর টিনের দোচালা ঘরের ভিতর থেকে সাদা প্লাষ্টিকের বস্তা হতে সদ্য প্রস্তুতকৃত ০৩টি লোকাল গান, ০১টি রাম দা এবং অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন অভিযানিক দল।

দীর্ঘদিন ধরে সীতাকুন্ডের পাহাড়ী এলাকার অস্ত্রের কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করছে। ওই কারখানায় তৈরিকৃত অস্ত্র স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের নিকট বিক্রয় করে আসছে।

স্থানীয় সূত্রমতে ও গোয়েন্দা তথ্য অনুযায়ী আটককৃত আসামীরা ৭-৮ বছর ধরে এই পেশার সাথে জড়িত। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করে থাকে।

অস্ত্র তৈরির চক্রকে ধরার জন‍্য র‌্যাব-৭, চট্টগ্রামের অভিযানিক দল দীর্ঘদিন যাবত গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে।

যেহেতু এলাকাটি দূর্গম পাহাড়ি এলাকা এবং অপরিচিত কাউকে দেখলেই অস্ত্র তৈরির সাথে জড়িত সিন্ডিকেটের সদস্যগণ সতর্ক হয়ে যেত। যার ফলে তাদের অবস্থান সনাক্তকরণ ছিল একটি কঠিন বিষয়।

তথাপিও র‌্যাব-৭, চট্টগ্রাম এর চৌকষ আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতায় ও পাহাড়ি এলাকার ভিতর দিয়ে বিশেষ কৌশলে এলাকায় প্রবেশ করায় উক্ত চক্রের সদস্যরা টের পায়নি।

অতঃপর কারখানার অবস্থান নিশ্চিত হয়ে বাগান বাড়ীর টিনের দোচালা ঘরে অভিযান পরিচালনা করে সদ্য প্রস্তুতকৃত ০৩টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ প্রধান কারিগর মোঃ জাহাঙ্গীর আলম ও তার সহযোগী মোঃ ইমন’কে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে অবৈধভাবে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের নিকট বিক্রয় করে আসছে।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য আইন সংক্রান্তে ০৮ টি মামলা পাওয়া যায় গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং জব্দকৃত অস্ত্র তৈরির সরঞ্জামাদি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!