ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সরকারের মহাপরিকল্পনা নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে কমিটি গঠন মিরসরাইয়ে মৃতদের টাকা আত্মসাৎ, সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হাদিস: ঘুমানোর আগে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত, কী বাবার পথেই হাঁটছেন তেজনারায়ন চন্দরপল, বাংলাদেশকে ভোগালেন ধৈর্যশীল ব্যাটিংয়ে ই-জোন এইচ আর এম-এ ১১৬৯ পদে চুক্তিভিত্তিক নিয়োগ রেকর্ড রানের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের পথে ইংল্যান্ড তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দ্বীপকে হেফাজতে নিয়েছে পিবিআই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রামে বন্ধু সংগঠনের শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত মানুষ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৭:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বন্ধু সংগঠনের শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত মানুষ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে বন্ধু সংগঠনের শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত মানুষ

কুড়িগ্রামে সেবা মূলক বন্ধু সংগঠনের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ডুংডুংগীর হাট বাজারে এসব কম্বল বিতরণ করে সংগঠনটি। ওই এলাকার ৫ টি আবাসিক মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন এতিম শিশু ও ৩ টি ইউনিয়নের ৫ শতাধিক মানুষ এই আয়োজনে অংশগ্রহণ করেন।

পড়ুন>>ঢাকায় নিখোঁজের ৬ দিন পর লাশ উদ্ধার: কাউনিয়ায় দাফন

শীতের শুরুতে শীতবস্ত্র পেয়ে দারুণ আনন্দিত এ অঞ্চলের খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন।
ভোগডাঙ্গা ইউনিয়নের মাস্টার পাড়ার বাসীন্দা রহিম মিয়া বলেন, যা আয় করি সেটা দিয়ে ডাল-ভাতের ব্যবস্থা হয়। শীতের কাপড় কেনার টাকা নাই। এই কম্বল দিয়েই এই শীত পাড় হবে।

শাহেরা বেগম বলেন, জমি-জমা কিছুই নাই। টাকা জমিয়ে শীতের কাপড় কেনার মতোও সামর্থ নাই। এই কম্বল অনেক উপকারে আসলো। যারা দিলো তাদের জন্য দোয়া করি যাতে আরও দিতে পারে।

সংগঠনটির সভাপতি বিপ্লব হোসেন বলেন, আমরা প্রায় ১৫ জন সদস্য মিলে গতবছর সংগঠনটি শুরু করি। শুরু থেকেই আমরা সমাজের নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াচ্ছি।

পড়ুন>> সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তারই ধারাবাহিকতায় এবার আমরা শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমরা এর ধারাবাহিকতা বজায় রাখবো। এই উদ্যোগ গুলো সফল করতে যারা পাশে দাঁড়াচ্ছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।

হাসিব আইটি ফার্মের পরিচালক হাসিবুর রহমান বলেন, কুড়িগ্রাম একটি পিছিয়ে থাকা জেলা। এই জেলায় সামর্থবানদের সহযোগিতা অব্যহত থাকলে এই জেলা এগিয়ে যাবে। আমি এই সংগঠনটির পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। এভাবে সবাইকে এগিয়ে আসা উচিৎ।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি বিপ্লব হোসেন।

বিশেষ অতিথি হাসিব আইটি ফার্মের পরিচালক হাসিবুর রহমান ও তার সহকর্মী মহিব হাসান, জি এম উজ্জ্বল, আব্দুল আজিজসহ সংগঠনটির অন্যন্য সদস্য বৃন্দ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে বন্ধু সংগঠনের শীতবস্ত্র পেলো ৫ শতাধিক শীতার্ত মানুষ

আপডেট সময় : ০৭:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪