সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জ থেকে আমির হোসেন
- আপডেট সময় : ০৭:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ পারভেজ (২৯), যিনি সুনামগঞ্জ সদর থানার মোহনপুর গ্রামের বাসিন্দা।
পড়ুন>> ঢাকায় নিখোঁজের ৬ দিন পর লাশ উদ্ধার: কাউনিয়ায় দাফন
অভিযানটি পরিচালনা করেন সুনামগঞ্জ ডিবি পুলিশের এসআই পলাশ চৌধুরী দিপন। তার সঙ্গে ছিলেন এসআই আজিজুল হক, এএসআই নরুন্নবী মোড়ল এবং কনস্টেবল কাউছার আহমেদ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ, বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) সকাল পৌনে ৯টার দিকে সুনামগঞ্জ সদর থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ৫ (পাঁচ) কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ পারভেজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























