কাপ্তাইয়ে নারানগিরি ক্লাস্টার এর আয়োজনে টিচার্স ডে অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাপ্তাইয়ে নারানগিরি ক্লাস্টার এর আয়োজনে টিচার্স ডে অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

কাপ্তাইয়ে নারানগিরি ক্লাস্টার এর আয়োজনে টিচার্স ডে অনুষ্ঠিত

রাঙামাটি থেকে উচ্চপ্রু মারমা রাজস্থলী
  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
কাপ্তাইয়ে নারানগিরি ক্লাস্টার এর আয়োজনে টিচার্স ডে অনুষ্ঠিত

 

কর্মে – পেশায় – মননে, মিলি সবাই ঐক্যতানে এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি ক্লাস্টার এর আয়োজনে টিচার্ড ডে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারী) রাইখালী জুমিয়া পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই টিচার্স ডে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে টিচারদের পরিবেশনায় গান, আবৃত্তি, কৌতুক পরিবেশনায় মুগ্ধতার আবেশ ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থল।

এছাড়া টিচারদের পরিবেশনায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিছ এর সভাপতিত্বে শিক্ষক হাবিবুর রহমান ও লিপি মারমার সঞ্চালনায় টিচার ডে তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকরাম উল্লাহ চৌধুরী, কাপ্তাই উপজেলা প্রাক্তন শিক্ষা অফিসার খোরশেদুল আলম চৌধুরী, পটিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, কাপ্তাই উপজেলা সহকারি শিক্ষা অফিসার আশীষ কুমার ভট্টাচার্য্য।

সহকারি উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, নানিয়াচর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নিমি চাকমা, জুমিয়া পুর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামী নেতা অজয় সেন ধনা।পড়ুন>>মডেল টেষ্ট-২৯ (বাংলা )বিসিএস, সহকারি শিক্ষক নিয়োগ ও অন্যান্য প্রতিযোগিতামুলক পরীক্ষা

স্বাগত বক্তব্য রাখেন রাইখালী জুমিয়া পুর্ণবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দাশ। এর আগে রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা টিচার ডে এর উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!