কাউনিয়ায় খেত থেকে সেচ মর্টার চুরির হিড়িক
কাউনিয়া উপজেলার বিভিন্ন গ্রামে ইরি-বোরো খেত থেকে সেচ মর্টার চুরির হিড়িক পড়েছে। এক সপ্তাহের ব্যবধানে ৪ টি সেচ মর্টার চুরি যাওয়ার ঘটনা ঘটেছে।
এতে কৃষকের মাঝে সেচ মর্টার চুরির আতঙ্ক বিরাজ করছে। সেই সাথে ইরি-বোরো চাষাবাদ নিয়ে দুঃচিন্তায় পড়েছে।
তাদের অনেক জমিতে ইরি ধান চাষ করায় একাধিক সেচ মর্টার দিয়ে জমিতে সেচ দিতে হয়। তাই সব সেচ ঘরে পাহাড়াদার নেই। তবে সেচ ঘর গুলো তালাবদ্ধ করে রাখা হয়।
মৌসুমের মাঝামাঝি সময়ে সেচ মর্টার চুরি যাওয়ায় ইরি-বোরো চাষাবাদ নিয়ে দুঃচিন্তায় পড়েছেন তিনি। অনেক টাকা খরচ করে সেচ মর্টার কিনতেও পারছেন না।
তিনি সেচ মর্টার চুরি যাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এছাড়াও এক সপ্তাহের ব্যাবধানে নাজিরদহ কুটিরঘাট গ্রামের আনোয়ার হোসেনের ১টি, সোনাতন ডোবার পাড় গ্রামের জয়নাল আবেদীনের ১ টি সেচ মর্টার চুরি যাওয়ার খবর পাওয়া গেছে।
এ কারণে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে কৃষকেরা রাত জেগে সেচ মর্টার পাহাড়া দিচ্ছেন।
Leave a Reply