কাউনিয়ায় আ’লীগ নেতা হত্যাকারী খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৭:৫৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় আ’লীগ নেতা সোনা মিয়া হত্যাকারী খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে সোমবার রাতে নিহত হন আওয়ামী লীগের সদস্য সোনা মিয়া’। জানাযা নামাজ শেষে তাকে হত্যাকারী খুনিদের বিচারের দাবীতে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা কর্মীরা ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে থেকে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঘাতকদের ফাঁসি চাই ফাঁসি চাই দিতে হবে দিতে হবে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিলটি।
ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে মঙ্গলবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত জানাযা নামাজে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম মায়া, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,
রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন, আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী বাবু, মেনাজ উদ্দিন, মোখলেছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম প্রমূখ।
মিছিল টি ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ থেকে বের হয়ে খানসামাহাট, বকুলতলা বাজারে এসে শেষ হয়। বক্তরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।



























One thought on “কাউনিয়ায় আ’লীগ নেতা হত্যাকারী খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল”