কাউনিয়ায় আ'লীগ নেতা হত্যাকারী খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় আ'লীগ নেতা হত্যাকারী খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া

কাউনিয়ায় আ’লীগ নেতা হত্যাকারী খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
কাউনিয়ায় আ'লীগ নেতা হত্যাকারী খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল

রংপুরের কাউনিয়ায় আ’লীগ নেতা সোনা মিয়া হত্যাকারী খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে সোমবার রাতে নিহত হন আওয়ামী লীগের সদস্য সোনা মিয়া’। জানাযা নামাজ শেষে তাকে হত্যাকারী খুনিদের বিচারের দাবীতে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা কর্মীরা ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে থেকে বিক্ষোভ মিছিল বের করে।

 

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঘাতকদের ফাঁসি চাই ফাঁসি চাই দিতে হবে দিতে হবে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিলটি।

 

ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে মঙ্গলবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত জানাযা নামাজে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম মায়া, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,

 

রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন, আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী বাবু, মেনাজ উদ্দিন, মোখলেছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম প্রমূখ।

 

মিছিল টি ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ থেকে বের হয়ে খানসামাহাট, বকুলতলা বাজারে এসে শেষ হয়। বক্তরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

 

 

Please Share This Post in Your Social Media

One response to “কাউনিয়ায় আ’লীগ নেতা হত্যাকারী খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!