এসএসসি প্রশ্নফাঁসের নামে অনলাইনে প্রতারণা: আটক ৪ প্রতারক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
এসএসসি প্রশ্নফাঁসের নামে অনলাইনে প্রতারণা: আটক ৪ প্রতারক : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজিবপুরে হাসপাতালের ওষুধ পোড়ানোর অভিযোগ: টিএইচও কে অবরুদ্ধ করে এলাকাবাসীর বিক্ষোভ ফিডে বিপাকে ঠাকুরগাঁওয়ের ৩২ খামারি: ৩০–৪০ লাখ টাকা ক্ষতি ১১ আগস্ট ২০২৬ : আজকের রাশিফল ১১ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ ও ঝরেপড়া মুক্ত উপজেলা গঠনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ওয়ার্ড যুবদল নেতাসহ গ্রেফতার-২ কাউনিয়ায় ১৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ সমাবেশ

এসএসসি প্রশ্নফাঁসের নামে অনলাইনে প্রতারণা: আটক ৪ প্রতারক

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন

 

 

 

এসএসসি প্রশ্নপত্র ফাঁসের গুজব চার প্রতারণাকারী গ্রেফতার

 

 

এসএসসি প্রশ্নফাঁসের নামে অনলাইনে প্রতারণা: আটক ৪ প্রতারক
দেশে চলমান এসএসসি পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

 

 

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন এ তথ্য জানান।

 

গ্রেফতাররা হলেন, মো. সিফাত আহমেদ সজিব (২২), মো. সালমান (২২), মো. মেছবাউল আলম মাহিন (১৯) এবং মো. মহিদুজ্জামান মুন্না (১৯)।

পড়ুন>>কাফনের কাপড় জড়িয়ে সংবাদ সম্মেলন কাওয়ালী শিল্পী শাহীন রেজার

 

 

 

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার (২০ এপ্রিল) সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের সময় ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামের একটি ফেসবুক পেজ শনাক্ত করে। পরে ওই দিন রাত ৮টা ২০ মিনিটে ঢাকার আশুলিয়ার জিরাবো তাঁজপুর এলাকায় অভিযান চালিয়ে সিফাত আহমেদ সজিবকে গ্রেফতার করা হয়।

 

পরবর্তীতে তার দেওয়া তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বগুড়ার ধুনট থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সালমানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। একই দিনে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন এলাকায় পৃথক অভিযানে মো. মেছবাউল আলম মাহিনকেও গ্রেফতার করা হয়।

 

পড়ুন>>জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ – তারেক রহমান

 

 

এছাড়া শুক্রবার (২৪ এপ্রিল) সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার নওগা ইউনিয়নের শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজার সংলগ্ন এলাকা থেকে মো. মহিদুজ্জামান মুন্নাকে গ্রেফতার করে পুলিশ।

 

 

পুলিশ জানায়, গ্রেফতারদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণামূলক কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

 

মুনশী শাহাবুদ্দীন বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেফতাররা অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করেছে। এতে পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করার পাশাপাশি সমাজে উদ্বেগ, হতাশা ও নৈতিক অবক্ষয় সৃষ্টি করার অপচেষ্টা চালানো হয়েছে।

 

 

এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!