ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার হাসিনা পতনের আগেই ইউনূসের দায়িত্ব নেওয়ার পথ সুগম হয়: শফিকুল আলম নালিতাবাড়ীতে ৩ কোটি টাকা ব্যয়ে নতুন ব্রিজের উদ্বোধন নিখোঁজ প্রাক্তন কর্মকর্তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, মুখ খুললেন বাবা এলপিজির দাম ও কমিশন পুনর্নির্ধারণের প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানি জামায়াত এমপি |: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের পদত্যাগ করা উচিত তাহসিফ সৌরির মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় নিখোঁজ বিমান কর্মকর্তা তাহসিফ সাউরির সুরতহাল প্রতিবেদনে যা উঠে এসেছে ঢাকা মেডিকেলে চিকিৎসাসেবা মিললেও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম নিচ্ছেন সাধারণ রোগীরা উখিয়ায় নলকূপ খননে বের হওয়া আগুনের দাপট অব্যাহত, বিদ্যুৎহীন ৩৮০০ পরিবার

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ

ইন্দোনেশিয়ার জাভা সাগরে অন্তত ২৪০ জন যাত্রী নিয়ে একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ হয়েছে। পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের উদ্দেশে যাত্রা করার পর উত্তাল সমুদ্রের কবলে পড়ে জাহাজটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির উদ্ধারকারী সংস্থা।

দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, তারা ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামের ওই জাহাজটি নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় জাহাজটি বানজারমাসিন বন্দর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পড়ুন>>নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা: শিরোপার লড়াইয়ে মরিয়া দুই দল

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানজারমাসিন রেসকিউ এজেন্সির অপারেশনস প্রধান আরিয়ান্তো আরদি জানিয়েছেন, নিখোঁজ জাহাজ ও যাত্রীদের সন্ধানে ইতোমধ্যে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। জাহাজটি সাগরে কোনো দুর্ঘটনায় পড়েছে কি না বা সেটি ডুবে গেছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

যাত্রাপথে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকায় জাহাজটি বিপদে পড়ে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। জাহাজ কর্তৃপক্ষ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি প্রশাসনকে অবহিত করার পর থেকেই উদ্ধার অভিযান শুরু হয়, যা বর্তমানে চলমান রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ

আপডেট সময় : ১১:৪২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬