আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু
- আপডেট সময় : ১১:১৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ৩২২ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।
তপশিল ঘোষণার মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। সে হিসেবে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে আওয়ামী লীগ।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
পড়ুন>>দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কিনলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এতে সভাপতিত্ব করেন দলীয়প্রধান শেখ হাসিনা। এ ছাড়া সভায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।
এর আগে নির্বাচন পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়, এবার আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।
সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, অস্ত্র হাতে নয়, রাতের অন্ধকারে নয়। বাংলাদেশে সরকার গঠন হবে ভোটের মধ্য দিয়ে। আওয়ামী লীগ মানুষের কাছে আস্থা-বিশ্বাস অর্জন করতে পেরেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা, এটা কিন্তু বেশ কঠিন।
আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নতি করেছি। দেশে নির্বাচন বানচালের জন্য যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই। বিএনপি আগুন নিয়ে খেলছে। মানুষ এসব পছন্দ করছে না।
অনেক জল্পনা-কল্পনার পর গত বুধবার (১৫ নভেম্বর) নির্বাচনের তারিখ নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও মনোনয়ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে, যা যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। সেই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




















