ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ লন্ডনে উদ্বোধন হলো প্রবাসী চট্টগ্রামবাসীর স্থায়ী ঠিকানা ‘চাটগাঁ হাউস’ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলাম বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৩ রেস্তোরাঁকে জরিমানা

খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৩ রেস্তোরাঁকে জরিমানা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৩ রেস্তোরাঁকে জরিমানা

সাতক্ষীরা শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ, নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার এবং খাদ্য নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তিনটি রেস্তোরাঁকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে পরিচালিত এই তদারকি অভিযানে সদর উপজেলার পলাশপোল, মুনজিতপুর ও লাবনী মোড় এলাকায় অবস্থিত বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পড়ুন>>নিয়মিত রাতের খাবার বাদ দিলে শরীরে দেখা দিতে পারে স্বাস্থ্যঝুঁকি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রথমে পলাশপোল এলাকার পানসী রেস্তোরাঁ পরিদর্শন করা হয়।

সেখানে ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ, বাসি খাবার মজুদ রাখা এবং খাদ্য প্রস্তুতকারী কর্মীদের হেডনেট ব্যবহার না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর অভিযান পরিচালনা করা হয় মুনজিতপুর এলাকার হোটেল রাজ-এ। পরিদর্শনে বাসি গ্রিল সংরক্ষণ, অপরিচ্ছন্ন ফ্রিজ ব্যবহার, খাবারের মধ্যে তেলাপোকা পাওয়া, দই ও ফিরনির পাত্রে প্রয়োজনীয় লেবেল না থাকা এবং কর্মীদের হেডনেট ব্যবহার না করার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে একই আইনের ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

পড়ুন>>আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ল

অভিযানের শেষ পর্যায়ে লাবনী মোড় এলাকার সোনারগাঁও রেস্তোরাঁ-তে অভিযান চালানো হয়। সেখানে খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, রান্নাঘরের ঝুল-ধুলো পরিষ্কার না রাখা এবং দই-ফিরনির পাত্রে লেবেল না থাকার বিষয়টি ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরার সহযোগিতায় জনস্বার্থে নিয়মিত এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। তিনি খাদ্য ব্যবসায়ীদের আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির আহ্বান জানান।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার ষ. দীপংকর দত্ত, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরার নির্বাহী সদস্য জি. এম. ইশতিয়াক জামিল উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৩ রেস্তোরাঁকে জরিমানা

আপডেট সময় : ০৭:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬