ভূরুঙ্গামারীতে সার সরানোর অভিযোগে ডিলারের জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে সার সরানোর অভিযোগে ডিলারের জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

ভূরুঙ্গামারীতে সার সরানোর অভিযোগে ডিলারের জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ভূরুঙ্গামারীতে ইউরিয়া সার সরানোর অভিযোগে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা
মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র।

 

 

ভূরুঙ্গামারীতে সার সরানোর অভিযোগে ডিলারের জরিমানা

 

ভূরুঙ্গামারীতে ইউরিয়া সার সরানোর অভিযোগে
ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ইউনিয়নের বরাদ্দের সার অন্য ইউনিয়নে সরানোর অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

 

পড়ুন>> ভূরুঙ্গামারীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জানাগেছে, বুধবার (২৪ সেপ্টম্বর) দুপুরে পাথরডুবি ইউনিয়নের দায়িত্বে থাকা সার ডিলার মেসার্স শহিদুল ট্রেডার্সের গুদাম থেকে ঐ ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৮০ বস্তা ইউরিয়া সার থেকে ১০ বস্তা সার ঠেলাগাড়ি যোগে পাশ্ববর্তী তিলাই ইউনিয়নে নিয়ে যাবার সময় স্থানীয় কৃষকরা তা আটকায়।

সার ক্রয়ের কোন রশিদ এবং সার সারনোর সন্তোষজনক উত্তর দিতে না পারায় কৃষকরা উপজেলা কৃষি অফিসারকে খবর দিলে বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পড়ুন>> কেনেডি বিমানবন্দরের ঘটনা ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি

মোবাইল কোর্ট পরিচালনার সময় ডিলার শহিদুল ইসলাম ব্যাপারী অনুপস্থিত থাকলেও ম্যানেজার ওবায়দুল হক সার সারানোর কথা স্বীকার করলে মোবাইল কোর্ট ৫০ হাজার টাকা জরিমানা করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষকের স্বার্থ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!