ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেনের মালাগার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ বাংলাদেশে কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর আহ্বান সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

তারাগঞ্জে সেতুর পাশের রাস্তা ধসে যান চলাচল ব্যাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সেতুর পাশের রাস্তা ধসে যাওয়ায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঝুঁকিপূর্ণ এই সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সৈয়দপুর-রংপুর মহাসড়কের খিয়ার জুম্মা এলাকায় সেতুর পাশের অংশ ধসে গেছে। এই পরিস্থিতির কারণে দোয়ালিপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করতে পারছেন না। এলাকায় বিকল্প কোনো সড়ক না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী এবং অসুস্থ রোগীদের প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সেতুর পাশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাময়িকভাবে মাটি ফেলে চলাচলের ব্যবস্থা করেছিল। তবে টানা বৃষ্টি ও পানির প্রবল স্রোতে সেই মাটিও সরে যেতে শুরু করেছে। ফলে রাস্তার অবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. নাফিউর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন। খুব শিগগিরই প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারাগঞ্জে সেতুর পাশের রাস্তা ধসে যান চলাচল ব্যাহত

আপডেট সময় : ০১:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬