ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বেসরকারি সংস্থা সেতুতে ১৬৯ পদে নিয়োগ, বেতন ও আবেদনের নিয়মাবলি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ী ও ভ্যানচালকসহ চারজনকে জরিমানা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার গাজীপুরে তরুণী এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে ভারতী নারী দলের অস্বীকৃতি হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই সৌদির প্রধান পাইপলাইনে হুতি ড্রোন হামলা: বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা মা’র অদম্য সাহসেই ইউএস ওপেন জয়ী জভেরেভ, ট্রফি উৎসর্গ করলেন মায়ের হাতেই সালাহ-লুকাকু-ভ্লাহোভিচ কেন বেছে নিলেন তুর্কি লিগ, নেপথ্যে বড় কারণ কী?

দিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা ও অখিলেশ, বিক্ষোভে রক্তাক্ত রাহুল গান্ধী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা ৪০ মিনিটে পুলিশ বিক্ষোভস্থল খালি করে দেয় এবং রাহুল গান্ধীকে জোরপূর্বক বাসে তুলে সরিয়ে নেয়। দলীয় সূত্রে জানা গেছে, রাহুল গান্ধী মোদির বাসভবনের সামনে রাতভর অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা করেছিলেন।

বিক্ষোভের এক পর্যায়ে রাহুল গান্ধী রাস্তার ওপর বসে অবস্থান নিলে অন্তত ১০ জন পুলিশ সদস্য তাকে ঘিরে ফেলেন। তিনি সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে পুলিশ তাকে জোর করে বাসে তুলে নেয়। এসময় রাহুলের নাকে রক্ত দেখা যায়, যদিও তিনি কীভাবে রক্তাক্ত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আটকের পর রাহুল গান্ধী সংবাদমাধ্যমকে বলেন, ভারতে এখনই গণতন্ত্র ঘটছে।

এদিন রাহুল গান্ধী ছাড়াও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী নেতাকে দিল্লি পুলিশ আটক করে সরিয়ে নিয়েছে। এর আগে সোমবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বা ‘তেলাপোকা’ আন্দোলন সংসদ অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।

আটকের আগে রাহুল গান্ধী সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানান, প্রধানমন্ত্রী মোদির বাসভবনের সামনে ধর্নায় যোগ দেয়ার জন্য। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা। প্রধানমন্ত্রী মোদি মনে করেন কোনো জবাবদিহি ছাড়াই তিনি পার পেয়ে যাবেন, কিন্তু এবার তা হবে না। যারা ভারতের শিক্ষার্থীদের ন্যায়বিচারের যোগ্য মনে করেন, তাদের এই ধর্নায় যোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কণ্ঠস্বর উপেক্ষা করা যাবে না।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা ও অখিলেশ, বিক্ষোভে রক্তাক্ত রাহুল গান্ধী

আপডেট সময় : ০৮:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬