ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

নীলফামারীতে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১০:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ২৭৬১ বার পড়া হয়েছে

নীলফামারীতে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

নীলফামারীতে বদলিজনিত কারণে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ হারেজ উদ্দিনকে এক অনাড়ম্বর অথচ হৃদয়গ্রাহী সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) এ.এফ.এম. তারিক হোসেন খান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নীলফামারীতে দায়িত্ব পালনকালে মোঃ হারেজ উদ্দিন সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার মেধা, বিনয় ও নেতৃত্বগুণ সহকর্মীদের অনুপ্রাণিত করেছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সর্বদা পেশাদারিত্ব বজায় রেখেছেন, যা জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করেছে।

পড়ুন>> দীর্ঘ ৫ মাস পর যাদুকাটা নদী চালু: ৫০ হাজার শ্রমিকের আনন্দ

এ সময় পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করে বলেন, “একজন তরুণ পুলিশ কর্মকর্তা হিসেবে হারেজ উদ্দিন তার সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন।

নীলফামারীর মানুষ তাকে ভালোভাবে স্মরণে রাখবে। আমরা বিশ্বাস করি, বিরামপুর সার্কেলসহ ভবিষ্যতের যেকোনো দায়িত্বেও তিনি একইভাবে সফলতার সাথে অবদান রাখবেন।”

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে বিদায়ী এএসপিকে ফুলেল শুভেচ্ছা জানান। বক্তারা তার কর্মজীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নতুন কর্মস্থলে সাফল্যের সাথে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

পড়ুন>>ক্লিনিং ক্যাম্পেইন ২০২৫: মশার দখলদারিত্ব ঠেকাতে রাঙামাটিতে ব্যতিক্রমী উদ্যোগ

উল্লেখ্য, মোঃ হারেজ উদ্দিন পুলিশ বাহিনীর ৪০তম ব্যাচের কর্মকর্তা হিসেবে নীলফামারীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন।

দায়িত্বপালনকালে তিনি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। সদালাপী ও আন্তরিক ব্যবহারের কারণে সাধারণ মানুষের কাছেও তিনি প্রশংসিত হন।

তার বদলিজনিত পদায়নের মাধ্যমে তিনি নীলফামারী থেকে দিনাজপুর জেলার বিরামপুর সার্কেলে যোগদান করবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ১০:৩৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫