নাগেশ্বরীতে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার; ক্ষুব্ধ জনতার আগুন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার; ক্ষুব্ধ জনতার আগুন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা

নাগেশ্বরীতে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার; ক্ষুব্ধ জনতার আগুন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
নাগেশ্বরীতে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার; ক্ষুব্ধ জনতার আগুন
মোরসালিন

নাগেশ্বরীতে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার; ক্ষুব্ধ জনতার আগুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সিট মালিয়ানী এলাকায় আট বছরের শিশু মুরসালিনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিখোঁজ হওয়ার পর শুক্রবার বিকেলে মুরসালিনের মরদেহ একটি টয়লেট থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে রাখা হয়।

এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্ত পরিবারের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!